সোমবার খড়গপুর টাউনে প্রচার সেরেছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সেই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, 'এখানকার আইসি আমাদের কর্মীদের উঠিয়ে নিয়ে গিয়েছে। বলেছে, তৃণমূলের সঙ্গে কাজ করো, নাহলে চার তারিখের পরে গুলি মেরে দেব। শালা, তোর বাপের গুলি! কতগুলো গুলি আছে তোর কাছে? গুলি দেখেছ? এমন দেখাব যে আওয়াজে প্যান্ট ভিজে যাবে।' f