গতকাল সন্ধ্যাবেলায় মালদার কালিয়াচকে গিয়ে ব্যাপক বিক্ষোভের মুখে পড়েন বিচার বিভাগীয় অফিসাররা। পাশাপাশি NH12-ও অবরোধ করা হয়। বৃহস্পতিবার সেই ইস্যুতেই নাম না করে হুমায়ুন-ওয়েইসি জোটকে নিশানা করলেন মমতা। এদিন মমতা বলেন, 'হায়দরাবাদ থেকে কেউ উড়ে এল, বিজেপি কয়েকটা গদ্দারকে দিয়ে আপনাদের উত্তেজিত করল, আর আপনাদের দিয়ে রাস্তা অবরধো করল, জাজদের ঘেরাও করল, রেজাল্ট কী হল, আজ সুপ্রিম কোর্ট ঠিক বলেছে। বিজেপির এটা গেম প্ল্যান জেনে রাখবেন। এখানকার নির্বাচন বাতিল করে রাষ্ট্রপতি শাসন জারি করার। আপনারা কি সেটা চান? যদি আমাকে বিশ্বাস করেন, দয়া করে প্ররোচনা, উত্তেজনায় পা দেবেন না।'
Mamata Banerjee Slams Humayun Kabir and Asaduddin Owaisi Tie In Bengal