Advertisement

ডালসেদ্ধ, চিড়ে, মুড়ি, কখনও ডিমসেদ্ধ, মমতার ডায়েট কী? বললেন, VIDEO

মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের সময় কী কী ডায়েটে রাখেন, সবটাই বললেন শান্তিপুরের সভায়। কতবার চা খান, ভাত, রুটি খান না, জানালেন। বললেন, 'প্রচারে বেরিয়ে বাধ্য হয়ে হোটেলে থাকতে হয়। কিন্তু হোটেলের খাবারও আমি খাই না। ভাত, রুটি ছেড়ে দিন, ওই চিড়ে, মুড়ি, একটু ডালসেদ্ধ। কখনও কোনও দিন একটা ডিমসেদ্ধ পেলাম, এই দিয়েই দিন চলে যায়। কাজেই, আমার এই সব অভ্যাস হয়ে গিয়েছে। আমি খুব বেশি চা খাই না। ওই সকালে একবার চা খাই। বিকেলে এক কাপ গ্রিন টি খাই। সকালের চা-টা আমি জমিয়ে খাই, একেবারে মধু, দারুচিনি, লবঙ্গ দিয়ে, সব ফুটিয়ে দু কাপ চা খাই। তারপর প্রোগ্রামে বেরোই। তারপর সারাদিন কখনও জোটে, কখনও জোটে না।'

Advertisement
POST A COMMENT