শুভেন্দু অধিকারী সহ তৃণমূল ছেড়ে যাওয়া নেতাদের নাম না করে গদ্দার বললেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, 'CPM-এ যারা অত্যাচার করত, তারাই আজ বিজেপি করে, কংগ্রেস করে, অন্য রাজনৈতিক দল করে। মনে রাখবেন, আমার সঙ্গে যারা কংগ্রেস করত,তারা জন্মলগ্ন থেকে তৃণমূলে আছে, তৃণমূলে থাকবে। একটা, দুটো গদ্দার এদিক ওদিক যায়। কারণ তাদের টাকা চাই। সবাই নয়।'