Pori Moni: পরীর কোলে একরত্তি, 'তিন নম্বর জন ডান', বললেন ঢাকাই নায়িকা

পরীর এক ছেলে ও এক মেয়ে। যদিও মেয়েটিকে দত্তক নিয়েছেন পরী। নায়িকার জীবন জুড়ে তাঁর কেরিয়ার ও সন্তান। এর বাইরে পরীমণি কিছুই বোঝেন না। বিচ্ছেদের তিন বছর সন্তানদের নিয়েই কাটিয়ে দিলেন নায়িকা।

Advertisement
পরীর কোলে একরত্তি, 'তিন নম্বর জন ডান', বললেন ঢাকাই নায়িকাপরীমণি
হাইলাইটস
  • চর্চায় থাকতে ভালোবাসেন বাংলাদেশী নায়িকা পরীমণি।

চর্চায় থাকতে ভালোবাসেন বাংলাদেশী নায়িকা পরীমণি। ওপার বাংলর সুন্দরী নায়িকাকে নিয়ে বিতর্ক কম নেই। কখনও তাঁর জেলে যাওয়া নিয়ে আবার কখনও তাঁর একাধিক সম্পর্ক নিয়ে চর্চা প্রায়ই হয়ে থাকে। পরীর এক ছেলে ও এক মেয়ে। যদিও মেয়েটিকে দত্তক নিয়েছেন পরী। নায়িকার জীবন জুড়ে তাঁর কেরিয়ার ও সন্তান। এর বাইরে পরীমণি কিছুই বোঝেন না। বিচ্ছেদের তিন বছর সন্তানদের নিয়েই কাটিয়ে দিলেন নায়িকা। দুই সন্তানের পর আবারও এক সন্তান এল পরীর জীবনে। সোমবার এক খুদেকে কোলে নিয়ে ছবি পোস্ট করেন ঢাকাই নায়িকা। আর তা নিয়েই জল্পনা এখন তুঙ্গে। 

পরী তাঁর সোশ্যাল মিডিয়া পেজে যে ছবি শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে, পরীর কোলে এক সদ্যোজাত। তার সঙ্গে সেলফি নিয়ে ক্যাপশনে পরী লেখেন, ‘৩ নম্বর জন ডান’। স্বাভাবিকভাবেই এই পোস্ট ঘিরে শুরু হয়েছে জল্পনা। মনে করা হচ্ছে, ফের সন্তান দত্তক নিয়েছেন সকলের পরিমণি। যদিও বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রের খবর, এ বিষয়ে এখনও মুখ খোলেননি নায়িকা। নিজেকে চর্চার কেন্দ্রে রাখতেই ভালোবাসেন পরীমণি। 

২০২২ সালে শরিফুলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ থাকাকালীনই পরির কোল আলো করে এসেছিল প্রথম সন্তান রাজ্য। ২০২৩ সালে বিচ্ছেদ হয়ে যায় দম্পতির। তারপর এক কন্যা সন্তানকে দত্তক নিয়েছিলেন তিনি। তার নাম রাখেন সাফিরা সুলতানা প্রিয়ম। অর্থাৎ বর্তমানে ২ সন্তানের মা পরিমণি। ছেলে অন্ত প্রাণ পরীর। তাঁকে পরী পদ্ম নামেই ডাকেন। মায়ের সঙ্গে শ্যুটিং সেটেও যান ছেলে রাজ্য। সন্তানদের ব্যস্ততার মাঝেও সময় দিতে একেবারে ভোলেন না পরীমণি। ঢাকাই নায়িকাকে নিয়ে বিতর্ক কম নেই। বিশেষ করে তাঁর ব্যক্তিগত সম্পর্ক ঘিরে আলোচনা প্রায়ই হয়ে থাকে। 

পরিমণি মানেই বিতর্ক। কখনও পুলিশ সুপারের সঙ্গে সম্পর্ক, কখনও গৃহকর্মীকে মারধর, কখনও আবার ইয়াবা কাণ্ডে নাম জড়িয়েছে পরিমণির। জেলও খেটেছেন নায়িকা। সম্প্রতি এক হোটেলে খাওয়া-দাওয়া করতে গিয়েও বিতর্কে জড়ান তিনি। অভিনেতা শরিফুল রাজের সঙ্গে তাঁর বিয়ে ও বিচ্ছেদ নিয়েও কম কাটাছেঁড়া হয়নি। তবে এখন তাঁর এই পোস্ট ঘিরে জল্পনা শুরু হয়েছে। মনে করা হচ্ছে, ফের সন্তান দত্তক নিয়েছেন তিনি। কারণ, দীর্ঘদিন আগে মজা করেই পরিমণি বলেছিলেন, তিনি ১০০ সন্তানের মা হতে চান। যদিও এই সন্তানের পরিচয় এখনও ফাঁস করেননি অভিনেত্রী। তবে খুদে আত্মীয় বা পরিচিত কারও সন্তানও হতে পারে।   

Advertisement

POST A COMMENT
Advertisement