BNP Government on Sheikh Hasina: হাসিনার ভাষণ সম্প্রচার করা হবে না, আওয়ামী লিগের কর্মসূচি রুখতে মরিয়া তারেক

বাংলাদেশ ছাত্রলিগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে ‘প্রহসনমূলক’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছে। একই সঙ্গে এ রায়ের প্রতিবাদে আজ অর্থাৎ ১ জুলাই বাংলাদেশব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। কেন্দ্রীয় ছাত্রলিগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

Advertisement
হাসিনার ভাষণ সম্প্রচার করা হবে না, আওয়ামী লিগের কর্মসূচি রুখতে মরিয়া তারেকবাংলাদেশে কোনও কর্মসূচি পালন করতে পারবে না আওয়ামী লিগ

বাংলাদেশ ছাত্রলিগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে ‘প্রহসনমূলক’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছে। একই সঙ্গে এ রায়ের প্রতিবাদে আজ অর্থাৎ ১ জুলাই বাংলাদেশব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। কেন্দ্রীয় ছাত্রলিগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কর্মসূচি  ঘোষণা করা হয়।

বিবৃতিতে বলা হয়, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। পদ্মা সেতুসহ বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়ন, বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য ও ডিজিটাল বাংলাদেশের মতো উদ্যোগ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এসব অর্জনের পরও রাজনৈতিক প্রতিহিংসার কারণে শেখ হাসিনাকে লক্ষ্য করে বিচার প্রক্রিয়া পরিচালনা করা হচ্ছে বলে দাবি করে ছাত্রলিগ। সংগঠনটি আরও অভিযোগ করে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করার জন্য প্রতিষ্ঠিত হলেও বর্তমানে এটিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। বিবৃতিতে ট্রাইব্যুনালের সাম্প্রতিক রায়কে ‘অবৈধ’ ও ‘অসাংবিধানিক’ বলে উল্লেখ করা হয়।

আওয়ামি লিগের দাবি, শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে তা অবৈধ। তারই প্রতিবাদে পথে নামছেন তারা। তবে মুজিবুর রহমানের দল একথা বললেও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের দাবি, এই মিছিলের নেপথ্যে রয়েছে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ।

এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলছেন কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় ‘রিফাইন্ড’ হোক বা অন্য কোনও নামে হোক, আওয়ামী লিগ কোনও কর্মসূচি পালন করতে পারবে না। সরকারের কর্মকাণ্ড তুলে ধরতে  সচিবালয়ে আয়োজিত নিয়মিত সাংবাদিক সম্মেলনে উপদেষ্টা জাহেদ উর রহমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।  উপদেষ্টা বলেন, ‘রিফাইন্ড আওয়ামী লিগের একটি আলাপ মাঝে মাঝে দেখা যায়, সামাজিক মাধ্যমেও দেখা যায়। আওয়ামী লিগের কর্মসূচি যত দিন নিষিদ্ধ আছে, তত দিন সে যে নামেই হোক না কেন, রিফাইন্ড হোক বা অন্য কোনও, নতুন আওয়ামী লিগ, তৃণমূল আওয়ামী লিগ যাই বলি না কেন...আওয়ামী লিগ নামে সে কোনও কর্মসূচি পালন করতে পারবে না।’

Advertisement

এই ঘোষণা এমন সময় করা হয়েছে যখন আওয়ামী লিগ দেশে আগের তুলনায় অনেক বেশি সক্রিয়। দিন দিন দলটির কার্যক্রম বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি দলনেত্রী শেখ হাসিনা চলতি বছরেই দেশে ফেরার কথা ঘোষণা করেছেন। তারেক রহমানের উপদেষ্টা মঙ্গলবার আরও জানিয়েছেন, বাংলাদেশের সংবাদ মাধ্যম শেখ হাসিনার বক্তব্য প্রচার করতে পারবে না। তিনি স্মরণ করিয়ে দেন এই ব্যাপারে আদালতের নির্দেশিকা রয়েছে। উপদেষ্টা বলেন, এই ব্যাপারে সরকার নিজে থেকে কোনও কঠোর পদক্ষেপ করতে চায় না। তবে সংবাদ মাধ্যমের উচিত আদালতের নির্দেশ মেনে চলা।

আওয়ামী লিগ মনে করছে, তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হলেও দিন দিন দলের সক্রিয়তা বৃদ্ধিতে বিএনপি সরকার শঙ্কিত। শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা করা  মাত্র দেশে আওয়ামী লিগের কর্মসূচির পরিমাণ বেড়েছে। বেড়েছে তাতে কর্মী সমর্থকদের যোগদান। বিএনপি অবশ্য বলছে তারা আইনের শাসনে আস্থা রাখতে চায়। তাই আওয়ামী লিগকে কর্মসূচি করতে অনুমতি দেওয়া হচ্ছে না।

এসবের মাঝেই জুলাই আন্দোলনের সময়ে কুষ্টিয়ার ৬ জনকে হত্যার ষড়যন্ত্র-সহ মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন বাংলাদেশের প্রাক্তন মন্ত্রী হাসানুল হক ইনু। মঙ্গলবার তাঁকে ১০ বছরের কারাবাসের সাজা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামি লিগের নেতৃত্বাধীন জোটের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ছিলেন ইনু। বাংলাদেশের রাজনীতিতে তিনি হাসিনার ঘনিষ্ঠ বলেও পরিচিত।

POST A COMMENT
Advertisement