Sheikh Hasina Bangladesh: হাসিনা ফেরার আগেই বাংলাদেশে প্রাক্তন প্রেস সচিব সহ গ্রেফতার ৩, ধৃত ২ পুলিশকর্তাও

'দ্য ডেইলি স্টার'-এর প্রতিবেদন অনুযায়ী, প্রথমে বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের (জেসিডি) নেতা-কর্মীরা ওই তিনজনকে আটক করেন। পরে তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। মহম্মদপুর থানার ডিউটি অফিসার সাব-ইনস্পেক্টর মাসুদুর রহমান জানিয়েছেন, ধৃতদের আদালতে পেশ করার প্রস্তুতি চলছে।

Advertisement
হাসিনা ফেরার আগেই বাংলাদেশে প্রাক্তন প্রেস সচিব সহ গ্রেফতার ৩, ধৃত ২ পুলিশকর্তাওবাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
হাইলাইটস
  • প্রথমে বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের (জেসিডি) নেতা-কর্মীরা ওই তিনজনকে আটক করেন
  • পরে তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়
  • ধৃতদের আদালতে পেশ করার প্রস্তুতি চলছে

১৬ ডিসেম্বর বাংলাদেশ ফিরতে চাইছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর তাঁর ফেরার তারিখ যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে উঠছে বাংলাদেশে। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার ভোরে ঢাকার ধানমন্ডি-২৭ এলাকা থেকে গ্রেফতার করা হল হাসিনার প্রাক্তন ডেপুটি প্রেস সেক্রেটারি কে এম শাখাওয়াত মুনকে। তাঁর সঙ্গে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন ডেপুটি কমিশনার মহম্মদ ইলিয়াস হোসেন এবং ট্যাক্স আইনজীবী সুফি মহম্মদ আল মামুনকেও। এই খবরটা জানিয়েছে বাংলাদেশের সরকারি সংবাদ সংস্থা বিএসএস।

'দ্য ডেইলি স্টার'-এর প্রতিবেদন অনুযায়ী, প্রথমে বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের (জেসিডি) নেতা-কর্মীরা ওই তিনজনকে আটক করেন। পরে তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। মহম্মদপুর থানার ডিউটি অফিসার সাব-ইনস্পেক্টর মাসুদুর রহমান জানিয়েছেন, ধৃতদের আদালতে পেশ করার প্রস্তুতি চলছে।

কড়া নিরাপত্তায় মুড়েছে বাংলাদেশ
আগামী ১৬ ডিসেম্বর ভারতে থেকে বাংলাদেশে ফিরতে পারেন শেখ হাসিনা। যদিও তাঁর অনুপস্থিতিতেই তাঁকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে বাংলাদেশের বিশেষ ট্রাইব্যুনাল। এই পরিস্থিতিতে দেশে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। যার জন্য দেশজুড়ে নিরাপত্তা বাড়িয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার। মোতায়েন করা হয়েছে সীমান্তরক্ষী বাহিনীর ১০৮টি প্ল্যাটুন। এর মধ্যে ৫৬টি প্ল্যাটুন মোতায়েন করা হয়েছে হাসিনার নিজের জেলা গোপালগঞ্জে।

প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহে বাংলাদেশে একাধিক হিংসার ঘটনা ঘটেছে। ট্রেন, বাস, ব্যাঙ্ক এবং অন্যান্য যানবাহনে আগুন লাগানোর অভিযোগও সামনে এসেছে। নভেম্বরের শুরু থেকে রাজনৈতিক হিংসায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে।  চারটি থানাতেও লাগানো হয়েছে আগুন। পুড়িয়ে দেওয়া হয়েছে একাধিক যানবাহন, এমনটাই খবর। 

সাম্প্রতিক অশান্তির জন্য হাসিনার আওয়ামী লিগ এবং দলের অন্যান্য সংগঠনগুলির কর্মী-সমর্থকদের দায়ী করেছে পুলিশ। বাংলাদেশে আওয়ামী লিগের রাজনৈতিক কাজ নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যেই অনলাইনে ২৯ ও ৩০ নভেম্বর দেশজুড়ে লকডাউনের কর্মসূচি প্রচার করছে দলটি। ১৬ ডিসেম্বর যত এগিয়ে আসবে, পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisement

আসলে ২০২৪ সালের অগাস্টে ছাত্র আন্দোলন হয় বাংলাদেশে। যার জেরে সরকারের পতন হয়। সেই সময় বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসেন শেখ হাসিনা। তারপর থেকে তিনি ভারতেই রয়েছেন।

রাষ্ট্রবিরোধী কাজের অভিযোগে দুই পুলিশকর্তাও গ্রেফতার
ওদিকে, বাংলাদেশের পুলিশবাহিনীর ভিতরেও শুরু হয়েছে ধরপাকড়। বুধবার 'রাষ্ট্রবিরোধী কার্যকলাপে' জড়িত থাকার অভিযোগে দুই উচ্চপদস্থ পুলিশ আধিকারিককে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।

ধৃত দুই আধিকারিক হলেন পুলিশ সুপার মহম্মদ আবুল কালাম আজাদ এবং অতিরিক্ত পুলিশ সুপার মহম্মদ রাকিবুল হাসান। বুধবার গভীর রাতে গাজিপুর ও নোয়াখালিতে তাঁদের কর্মস্থল থেকে গ্রেফতার করা হয়।
 

 

POST A COMMENT
Advertisement