বাংলাদেশি ক্রিকেটার লিটন দাসের কপালে শাস্তির খাঁড়া, ছেঁটেই ফেলা হবে দল থেকে?

বিসিবি-কে উদ্ধৃত করে বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, লিটনের চিন যাওয়া মোটেই ভালোভাবে দেখছে না বোর্ড। এক্ষেত্রে শৃঙ্খলাভঙ্গ হয়েছে বলে মনে করা হচ্ছে। ওই ক্রিকেটারের বিরুদ্ধে আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগ করা হয়েছে। 

Advertisement
বাংলাদেশি ক্রিকেটার লিটন দাসের কপালে শাস্তির খাঁড়া, ছেঁটেই ফেলা হবে দল থেকে? লিটন দাস
হাইলাইটস
  • পায়ের চোটের কারণে জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকে ছিটকে যান লিটন
  • এমনকী শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগেও তিনি অংশ নিতে পারেননি

সময়টা একেবারেই ভালো যাচ্ছে না বাংলাদেশ টি–টোয়েন্টি দলের অধিনায়ক লিটন কুমার দাসের। তাঁর বিরুদ্ধে শাস্তির খাঁড়া নামিয়ে আনতে পারে বাংলাদেশের ক্রিকেট বোর্ড। কারণ, চিন গিয়েছিলেন তিনি। 

পায়ের চোটের কারণে জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকে ছিটকে যান লিটন। এমনকী শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগেও তিনি অংশ নিতে পারেননি। এরই মধ্যে সেই চোট সারাতে চিনে চলে গিয়েছিলেন তিনি। বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যমে প্রকাশ, কোনও খেলোয়াড় বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ থাকলে তিনি চিকিৎসা-সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নিলে তা বোর্ডকে জানাতে হয়। অথচ লিটন না করেননি। আর তাতেই ক্ষুব্ধ বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 

বিসিবি-কে উদ্ধৃত করে বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, লিটনের চিন যাওয়া মোটেই ভালোভাবে দেখছে না বোর্ড। এক্ষেত্রে শৃঙ্খলাভঙ্গ হয়েছে বলে মনে করা হচ্ছে। ওই ক্রিকেটারের বিরুদ্ধে আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগ করা হয়েছে। 

যদিও বিসিবি পরিচালক সিরাজুদ্দিন মহম্মদ আলমগির জানিয়েছেন, লিটন দাসের কাছে এই বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। এখন মেডিক্যাল কমিটির পূর্ণাঙ্গ রিপোর্টের জন্য অপেক্ষা করা হবে। প্রাথমিক তদন্তে বোর্ডের ধারণা, লিটন দাস সত্য কথাই বলেছেন।

তিনি আরও বলেন, লিটন দাস দীর্ঘদিন ধরে বাংলাদেশের হয়ে খেলছেন এবং তাঁর বিরুদ্ধে অতীতে উল্লেখযোগ্য কোনও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ নেই। তাই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় সেই বিষয়টিও বিবেচনায় রাখা হবে।   

তিনি আরও জানিয়েছেন, বিষয়টি ছোট হলেও তাঁদের ব্যবস্থা নিতে হবে। যাতে ভবিষ্যতে ক্রিকেটাররা আরও সতর্ক থাকেন। বোর্ড সভাপতিও চান, এই বার্তাটি সব ক্রিকেটারের কাছে পৌঁছে যাক, যাতে সবাই নিয়মকানুন যথাযথভাবে মেনে চলেন।

তাহলে কি লিটনের বিরুদ্ধে বড়সড় কোনও শাস্তি দেওয়া হতে পারে? এই বিষয়ে যদিও কোনও ইঙ্গিত মেলেনি। লিটনও মুখ খোলেননি। এখন দেখার বিসিবি ঠিক কী পদক্ষেপ করে লিটনের বিরুদ্ধে। 
 

POST A COMMENT
Advertisement