Bangladesh Crisis: কলকাতা ও শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা সেন্টার বন্ধ হতে চলেছে, ঢাকার তাত্‍পর্যপূর্ণ সিদ্ধান্ত, ঠিক কী পরিস্থিতি?

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩০ নভেম্বরের পর থেকে কলকাতা ও শিলিগুড়িতে DU Digital Global Limited পরিচালিত ভিসা আবেদন কেন্দ্রগুলি আর চালু থাকবে না। সেই কারণে ১ ডিসেম্বর থেকে ওই সংস্থার পরিচালিত কোনও কেন্দ্রে ভিসার আবেদন জমা না দেওয়ার জন্য আবেদনকারীদের সতর্ক করা হয়েছে। তবে নতুন ভিসা আবেদন কেন্দ্রগুলি কোথায় খোলা হবে এবং কোন সংস্থা সেগুলি পরিচালনা করবে, তা এখনও জানানো হয়নি

Advertisement
 কলকাতা ও শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা সেন্টার বন্ধ হতে চলেছে, ঢাকার তাত্‍পর্যপূর্ণ সিদ্ধান্ত, ঠিক কী পরিস্থিতি? বাংলাদেশে হিংসাত্মক পরিস্থিতি - এএফপি
হাইলাইটস
  • বাংলাদেশ ভিসা সেন্টার বন্ধ হচ্ছে
  • ঘুরিয়ে ভারতকে দায়ী করছেন তারেক রহমান
  • ৭ জেলায় ৩ হাজার বিজিবি সদস্য মোতায়েন

একদিকে শেখ হাসিনার ফেরার জল্পনা ও অন্যদিকে পোশাক শিল্পের শ্রমিকদের বিক্ষোভ, জোড়া ফোলায় জ্বলছে বাংলাদেশ। সরকারে আসার মাত্র ১০ মাসের মধ্যেই কঠিন পরিস্থিতির মুখে পড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন BNP সরকার। আর আবহে ফের ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কে টানাপোড়েন শুরু হল। অন্যদিকে হাসিনার ফেরার জল্পনা ঘিরে বাংলাদেশে উত্তাল পরিস্থিতি ও আওয়ামী লিগের নেতা-কর্মীদের উত্থান সামলাতে না পেরে ঘুরিয়ে ভারতকে দুষছেন তারেক রহমান। এ সবের মধ্যেই তাত্‍পর্যপূর্ণ ভাবে কলকাতা ও শিলিগুড়িতে ভিসা সেন্টার বন্ধ করার সিদ্ধান্ত নিল বাংলাদেশ সরকার। 

বাংলাদেশ ভিসা সেন্টার বন্ধ হচ্ছে

বাংলাদেশের সংবাদমাধ্যম ঢাকা ট্রিবিউন-এর প্রতিবেদন অনুযায়ী,আগামী ৩০ নভেম্বরের পর থেকে কলকাতা ও শিলিগুড়িতে বন্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্র। এই দুই কেন্দ্র পরিচালনার দায়িত্বে থাকা সংস্থা DU Digital Global Limited-এর সঙ্গে বাংলাদেশ সরকারের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। নতুন করে ওই সংস্থার সঙ্গে চুক্তি নবীকরণ না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩০ নভেম্বরের পর থেকে কলকাতা ও শিলিগুড়িতে DU Digital Global Limited পরিচালিত ভিসা আবেদন কেন্দ্রগুলি আর চালু থাকবে না।

সেই কারণে ১ ডিসেম্বর থেকে ওই সংস্থার পরিচালিত কোনও কেন্দ্রে ভিসার আবেদন জমা না দেওয়ার জন্য আবেদনকারীদের সতর্ক করা হয়েছে। তবে নতুন ভিসা আবেদন কেন্দ্রগুলি কোথায় খোলা হবে এবং কোন সংস্থা সেগুলি পরিচালনা করবে, তা এখনও জানানো হয়নি। 

ঘুরিয়ে ভারতকে দায়ী করছেন তারেক রহমান

অন্যদিকে আওয়ামী লিগের উত্থানের পিছনে বিদেশের মাটি থেকে অশান্তি ছড়ানোর ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ভারতের নাম সরাসরি উল্লেখ না করলেও সীমান্তের ওপারের একটি দেশের দিকে ইঙ্গিত করেছেন তিনি। তাঁর অভিযোগ, বিদেশে বসে থাকা শেখ হাসিনার সমর্থকরা নিজেদের প্রভুদের খুশি করতে বাংলাদেশে অশান্তি ছড়ানোর চেষ্টা করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাতটি স্পর্শকাতর জেলায় প্রায় ৩ হাজার বিজিবি সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ সরকার।

Advertisement

বিএনপি-র লালমনিরহাট জেলা শাখার একটি সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, 'দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরেও অগ্নিসংযোগ ও মানুষ হত্যার রাজনীতি বন্ধ করেননি শেখ হাসিনা ও তাঁর সমর্থকরা। সাধারণ মানুষের উপর হামলা চালানো হচ্ছে। বাংলাদেশের মানুষ অগ্নিসংযোগ, গুম ও হত্যার রাজনীতিতে বীতশ্রদ্ধ। এই ধরনের সন্ত্রাস, অগ্নিসংযোগ ও হত্যার সঙ্গে যুক্তদের কড়া জবাব দিতে হবে।'

৭ জেলায় ৩ হাজার বিজিবি সদস্য মোতায়েন

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাতটি স্পর্শকাতর জেলায় প্রায় ৩ হাজার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকদের তথ্য অনুযায়ী, ৯৬টি প্লাটুনে এই বাহিনী মোতায়েন করা হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ এবং ফরিদপুরে পুলিশকে সহযোগিতা করছে বিজিবি।

POST A COMMENT
Advertisement