
ভোট শেষ হল বাংলাদেশের।-রয়টার্সবাংলাদেশের ভোটগ্রহণ শেষ হয়েছে। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত দেশটির ২৯৯টি আসনে একযোগে ভোট হয়। সেদেশের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দুপুর ২টো পর্যন্ত ৩৬,০৩১টি ভোটকেন্দ্রে গড়ে ৪৭.৯১ শতাংশ ভোট পড়েছে। সার্বিকভাবে শান্তিপূর্ণ ভোটের দাবি করা হলেও কয়েকটি হিংসা ও অনিয়মের অভিযোগ সামনে এসেছে। ভোটগ্রহণ শেষ হতেই শুরু হয়েছে গণনা।
জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লিগ সরকারের পতনের দেড় বছর পর একটি নির্বাচিত সরকার গঠনের লক্ষ্যে এই ভোট হল। একইসঙ্গে সংবিধানের মৌলিক পরিবর্তন সংক্রান্ত প্রস্তাবের ওপর গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ জানিয়েছেন ভোটাররা। গণভোটে ‘হ্যাঁ’ জিতলে সংবিধান সংস্কারের প্রক্রিয়া শুরু হবে।

শীর্ষ নেতাদের ভোটদান ও প্রতিক্রিয়া
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মহম্মদ ইউনূস রাজধানীর গুলশানে ভোট দিয়ে দিনটিকে 'নতুন বাংলাদেশের জন্মদিন' বলে উল্লেখ করেন এবং দেশবাসীকে ‘ইদ মোবারক’ জানান।
প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেন, 'এই ভোটের মধ্য দিয়ে বাংলাদেশ গণতন্ত্রের পথে এগিয়ে গেল।'
বিএনপির চেয়ারম্যান ও প্রার্থী তারেক রহমান ভোট দিয়ে জয়ের ব্যাপারে আশাবাদী বলে জানান। তিনি বলেন, 'নির্বাচন নিরপেক্ষ হলে ফলাফল মেনে নেবেন।'
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য ভোটের প্রত্যাশা ব্যক্ত করে বলেন, 'জনগণের সরকার গঠনে তাঁরা আশাবাদী।'
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেন, তাঁদের জোট সরকার গঠনের দোড়গোড়ায়।

হিংসা ও মৃত্যুর ঘটনা
এদিন বিভিন্ন জায়গায় অন্তত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কিশোরগঞ্জ, চট্টগ্রাম, খুলনা ও ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক ঘটনায় মৃত্যু হয়। এর মধ্যে একজন পোলিং কর্মকর্তা ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে মারা যান। কুমিল্লা ও গোপালগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনায় কয়েকজন আহত হন। কিছু কেন্দ্রে আতঙ্ক ছড়ালেও প্রশাসনের দাবি, দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা
ভারতের প্রতিক্রিয়া
ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ভারত নির্বাচনের ফলাফলের জন্য অপেক্ষা করবে এবং জনগণের জনমত দেখেই পরবর্তী অবস্থান স্পষ্ট করবে। তিনি জানিয়েছেন, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনের পক্ষে ভারত। হয়েছে।
এখন নজর ফলাফলে
ভোটের হার তুলনামূলকভাবে ৫০ শতাংশের নীচে থাকলেও নির্বাচন কমিশন উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্নের কথা বলেছে। রাজনৈতিক দলগুলোর অভিযোগ ও হিংসার বিচ্ছিন্ন ঘটনা সত্ত্বেও এখন সবার দৃষ্টি গণনার দিকে। জনগণের রায়ে কোন দল সরকার গঠন করবে এবং গণভোটের ফল কী বার্তা দেয়, তা স্পষ্ট হবে শিগগিরই।