Bangladesh on Mamata Banerjee: 'মমতার নেতৃত্বে স্বাধীন পশ্চিমবঙ্গ ঘোষণা হোক, আমরা পাশে আছি,' বাংলাদেশি নেতার মন্তব্য

ওই বার্তায় দাবি করা হয়েছে, বিজেপি ভোটে কারচুপির মাধ্যমে ক্ষমতায় এসেছে এবং সেই কারণে মুখ্যমন্ত্রীর উচিত ক্ষমতা হস্তান্তর না করা। বার্তাটিতে আরও বলা হয়েছে, পশ্চিমবঙ্গকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করার সাহসী পদক্ষেপ নেওয়া উচিত।

Advertisement
'মমতার নেতৃত্বে স্বাধীন পশ্চিমবঙ্গ ঘোষণা হোক, আমরা পাশে আছি,' বাংলাদেশি নেতার মন্তব্যমহম্মদ নুরুল হুদা
হাইলাইটস
  • বাংলাদেশি অনুপ্রবেশ ইস্যু প্রচারের কেন্দ্রে ছিল
  • মহম্মদ নুরুল হুদার মন্তব্য অত্যন্ত বিতর্কিত
  • 'মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছে ১৭ কোটি বাংলাদেশি'

পশ্চিমবঙ্গের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলের লজ্জার হারে বেনজির দাবি উঠল বাংলাদেশে। বাংলাদেশের এক নেতার বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে স্বাধীন পশ্চিমবঙ্গ ঘোষণা করা হোক। বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদ নামে একটি সংগঠনের নেতা মহম্মদ নুরুল হুদার কত স্পর্ধা! তার দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছে ১৭ কোটি বাংলাদেশি। স্বাধীন পশ্চিমবঙ্গ ঘোষণা করা হোক।

বাংলাদেশি অনুপ্রবেশ ইস্যু প্রচারের কেন্দ্রে ছিল

পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপি-র বাংলাদেশি অনুপ্রবেশ ইস্যু প্রচারের কেন্দ্রে ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে তাদের ভোটে জয়ী হচ্ছিলেন বলে দাবি করছিল বিজেপি-র শীর্ষ নেতৃত্ব। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রায় প্রতিটি প্রচারেই নিয়ম করে বলেন, 'অনুপ্রবেশকারীরা যুবদের চাকরি খাচ্ছে, গরিবের ভাত খাচ্ছে। বিজেপির সরকার এ বার হবেই। একজন অনুপ্রবেশকারীকেও রেয়াত করা হবে না। ভারত ধর্মশালা নয়, আমাদের ভূমি। যাঁরা সেই ভূমি কব্জা করেছে, আইন মেনে তাদের জেলে পাঠানো হবে।'

মহম্মদ নুরুল হুদার মন্তব্য অত্যন্ত বিতর্কিত

পশ্চিমবঙ্গে এখন ক্ষমতায় এসে গিয়েছে বিজেপি। আর তাতেই শিরে সংক্রান্তি দেখছে বাংলাদেশ। ইতিমধ্যেই বিএনপি সুর নরম করে শুভেন্দু অধিকারী ও বিজেপি-কে বন্ধুত্বের বার্তা দিয়েছে। তিস্তা জলবণ্টন চুক্তি নিয়ে পশ্চিমবঙ্গ বিজেপি তৈলমর্দন শুরু করে দিয়েছে। এহেন পরিস্থিতিতে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদ নামে সংগঠনের নেতা মহম্মদ নুরুল হুদার মন্তব্য অত্যন্ত বিতর্কিত। সে বলছে, 'বিজেপি ভোট চুরি করে ক্ষমতায় এসেছে।'মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা না দেওয়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে একটি বিতর্কিত বার্তা প্রকাশ্যে এসেছে। 

'মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছে ১৭ কোটি বাংলাদেশি'

ওই বার্তায় দাবি করা হয়েছে, বিজেপি ভোটে কারচুপির মাধ্যমে ক্ষমতায় এসেছে এবং সেই কারণে মুখ্যমন্ত্রীর উচিত ক্ষমতা হস্তান্তর না করা। বার্তাটিতে আরও বলা হয়েছে, পশ্চিমবঙ্গকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করার সাহসী পদক্ষেপ নেওয়া উচিত। সেখানে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময় পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতার কথাও উল্লেখ করে সমর্থনের আশ্বাস দেওয়া হয়েছে। এছাড়াও দাবি করা হয়েছে, দিল্লির আধিপত্য থেকে প্রতিটি রাজ্যের মুক্ত হওয়া প্রয়োজন এবং প্রত্যেক রাজ্যের নিজস্ব পরিচয় ও স্বাধীনতা থাকা উচিত। বার্তায় পশ্চিমবঙ্গকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথাও বলা হয়েছে এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস জানানো হয়েছে। পোস্টে বলা হয়েছে, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছে ১৭ কোটি বাংলাদেশি।'

Advertisement

একটি সূত্রে জানা যাচ্ছে, মহম্মদ নুরুল হুদা নামে এই ব্যক্তি কট্টর জামাতপন্থী নেতা বাংলাদেশের। বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদ নামে একটি সংগঠনও চালায়। মোদ্দা বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের হারের পরেই বাংলাদেশের জামাত নেতাদের যে পা কাঁপছে, তার উদাহরণ এই পোস্ট। 

POST A COMMENT
Advertisement