Bangladesh Measles Outbreak: বাংলাদেশে হামে মৃত ১,২০০, 'দায় আমার, ফাঁসি দিন,' নিজেই বলছেন স্বাস্থ্যমন্ত্রী

Bangladesh Measles Outbreak 2026: 'দায় আমার। আমাকে ফাঁসি দিন।' বাংলাদেশে হামে ১,২০০-রও বেশি মৃত্যুর ঘটনায় এমনটাই বললেন সেদেশের স্বাস্থ্যমন্ত্রী সর্দার মহম্মদ শাখাওয়াত হোসেন। গত কয়েক মাসে বাংলাদেশে হামের সংক্রমণ ভয়াবহ আকার নিয়েছে।

Advertisement
বাংলাদেশে হামে মৃত ১,২০০, 'দায় আমার, ফাঁসি দিন,' নিজেই বলছেন স্বাস্থ্যমন্ত্রীগত কয়েক মাসে বাংলাদেশে হামের সংক্রমণ ভয়াবহ আকার নিয়েছে।
হাইলাইটস
  • গত সাত মাসে এই রোগে ১২০০-রও বেশি মৃত্যু হয়েছে।
  • দেশজুড়ে জরুরি টিকাকরণ অভিযান শুরু করেছে তারেক রহমান সরকার।
  • প্রশাসনিক গাফিলতির তদন্তে তিন সদস্যের কমিশন গঠন করা হয়েছে।

Bangladesh Measles Outbreak 2026: 'দায় আমার। আমাকে ফাঁসি দিন।' বাংলাদেশে হামে ১,২০০-রও বেশি মৃত্যুর ঘটনায় এমনটাই বললেন সেদেশের স্বাস্থ্যমন্ত্রী সর্দার মহম্মদ শাখাওয়াত হোসেন। গত কয়েক মাসে বাংলাদেশে হামের সংক্রমণ ভয়াবহ আকার নিয়েছে। গত সাত মাসে এই রোগে ১২০০-রও বেশি মৃত্যু হয়েছে। অধিকাংশই শিশু। পরিস্থিতি সামাল দিতে দেশজুড়ে জরুরি টিকাকরণ অভিযান শুরু করেছে তারেক রহমান সরকার। কিন্তু এত শিশুর মৃত্যুর দায় কার? এই প্রশ্নেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। আর তার মধ্যেই বিস্ফোরক মন্তব্য বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রীর।

হামে মৃত্যুমিছিল, দায় কার?
বাংলাদেশের স্বাস্থ্য দফতরের (DGHS) পরিসংখ্যান বেশ উদ্বেগজনক। ১৫ মার্চ থেকে এখনও পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১,২৮৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০৫ জনের মৃত্যুর কারণ পরীক্ষায় নিশ্চিত করা গিয়েছে। বাকি ১,১৭৯ জনের মৃত্যুও 'সন্দেহভাজন' বলে নথিভুক্ত। আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৪০ হাজার ছাড়িয়েছে। পরীক্ষায় কনফার্মড সংক্রমণ ২৪,৫২৩টি। হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লক্ষেরও বেশি।

ইউনূস সরকারের দিকে আঙুল
এহেন পরিস্থিতিতে আগের মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বর্তমান সরকার। স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিতের দাবি, ২০২৪ সালের শেষ বা ২০২৫ সালের শুরুতে দেশজুড়ে হামের টিকাকরণ অভিযান হওয়ার কথা ছিল। কিন্তু তা হয়নি। এমনকি জরুরি পরিস্থিতির জন্য পর্যাপ্ত টিকার মজুতও ছিল না বলে অভিযোগ। প্রশাসনিক গাফিলতির তদন্তে তিন সদস্যের কমিশন গঠন করা হয়েছে।

সংক্রমণ বাড়ল কেন?
বিশেষজ্ঞদের মতে, নিয়মিত টিকাকরণ হয়নি। সেটাই এই বিপর্যয়ের অন্যতম কারণ। ২০২০ সালের পর টিকাকরণ অভিযান দীর্ঘদিন বন্ধ ছিল। রাজনৈতিক অস্থিরতা, টিকা সংগ্রহে গড়িমসি এবং স্বাস্থ্য পরিষেবার দুর্বলতার কারণে পরিস্থিতি রীতিমতো জটিল থেকে জটিলতর হয়েছে। হামের সংক্রমণ অত্যন্ত দ্রুত ছড়ায়। টিকা না নেওয়া শিশুদের ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই শুধু জরুরি অভিযান নয়, নিয়মিত টিকাকরণ খুবই জরুরি। আপাতত WHO, UNICEF এবং Gavi-র সহায়তায় বাংলাদেশে যুদ্ধকালীন তৎপরতায় টিকাকরণ চলছে।  

Advertisement

POST A COMMENT
Advertisement