Sheikh Hasina India Visit: ভারত সফরে আসছেন হাসিনা, যাবেন আজমেঢ়় শরিফও

২০১৯ সালের অক্টোবের ৪ দিনের ভারত সফরে এসেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর প্রায় তিন বছর পর ফের একবার ভারতে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরেই হাসিনার ভারত সফরে আসার কথা।

Advertisement
 ভারত সফরে আসছেন হাসিনা, যাবেন আজমেঢ়় শরিফওসেপ্টেম্বরে দিল্লিতে হাসিনা
হাইলাইটস
  • ২০১৯ সালের অক্টোবের ৪ দিনের ভারত সফরে এসেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  • এর প্রায় তিন বছর পর ফের একবার ভারতে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী

২০১৯ সালের অক্টোবের ৪ দিনের ভারত সফরে এসেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর প্রায় তিন বছর পর ফের একবার ভারতে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরেই হাসিনার ভারত সফরে আসার কথা। আর এই সফরে এসে  আজমেঢ়় শরিফেও যেতে পারেন বঙ্গবন্ধু কন্যা। 

এবারের ভারত সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন হাসিনা। গত জুন মাসে বাংলাদেশ ও ভারতের মধ্যে যৌথ পরামর্শক কমিশন-জেসিসি বৈঠকে যোগ দিতে দিল্লি এসেছিলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী। পরদিন ১৯ জুন  এ কে আবদুল মোমেন এবং ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে বৈঠকে প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠকের সময়সূচি নিয়ে আলোচনা হয়। জানা যাচ্ছে ৬ থেকে ৮ সেপ্টেম্বর হাসিনা ভারতে থাকবেন বলে সূত্রের খবর। শেখ হাসিনার ভারত সফরের সময় কানেক্টিভিটি এবং বাণিজ্যের মতো বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হবে। উভয় পক্ষই ১৯৬৫-এর আগের রেল সংযোগ এবং অন্যান্য সংযোগ পুনরুদ্ধার করতে আগ্রহী বলে জানা গিয়েছে।

রাষ্ট্রসংঘের অধিবেশনের আগেই সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শেখ হাসিনা ভারত সফর করছেন। এই সফরের মাঝেই সময় বার করে আজমেঢ়় শরিফ সফর করতে চলেছেন হাসিনা। এরআগে ২০১৭ সালেও ভারত সফরে এসে আজমেঢ়় শরিফে যান হাসিনা।  তিনি আজমেঢ়়ে খাজা মইনুদ্দিন হাসান চিশতির মাজারে গিয়েছিলেন। মাজারে চাদরও প্রদান করেন তিনি। তারআগে ২০১০ সালেও আজমেঢ়় শরিফ পরিদর্শন করেন তিনি।

POST A COMMENT
Advertisement