Bangladesh President Resigns: বাংলাদেশের রাষ্ট্রপতির ইস্তফা, হাসিনার সঙ্গে যোগাযোগের চেষ্টাই কাল হল শাহবুদ্দিনের

কিছুদিন আগে লন্ডন সফরের সময় শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন শাহবুদ্দিন। সেই থেকেই বিতর্কের সূত্রপাত। বস্তুত, শাহবুদ্দিন শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন থেকেই বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন। এবং সেই সময়ের সরকারে থাকা সবাই সরে গেলেও, শাহবুদ্দিন বিএনপি ক্ষমতায় আসার পরেও রাষ্ট্রপতি পদেই বহাল ছিলেন।

Advertisement
বাংলাদেশের রাষ্ট্রপতির ইস্তফা, হাসিনার সঙ্গে যোগাযোগের চেষ্টাই কাল হল শাহবুদ্দিনেররাষ্ট্রপতি পদে মহম্মদ শাহবুদ্দিন ইস্তফা দিলেন
হাইলাইটস
  • শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন শাহবুদ্দিন
  • চলতি বছরের ডিসেম্বরেই ঢাকা ফিরবেন হাসিনা
  • মেয়াদ শেষের দু'বছর আগেই ইস্তফা

অবশেষে ইস্তফা দিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ শাহবুদ্দিন। বাংলাদেশের সংবিধানের ৫০(৩) নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, সংসদের স্পিকারকে নিজে স্বাক্ষর করে চিঠি লিখে ইস্তফাপত্র হিসেবে তা দিতে পারেন রাষ্ট্রপতি। শাহবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন।

শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন শাহবুদ্দিন

কিছুদিন আগে লন্ডন সফরের সময় শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন শাহবুদ্দিন। সেই থেকেই বিতর্কের সূত্রপাত। বস্তুত, শাহবুদ্দিন শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন থেকেই বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন। এবং সেই সময়ের সরকারে থাকা সবাই সরে গেলেও, শাহবুদ্দিন বিএনপি ক্ষমতায় আসার পরেও রাষ্ট্রপতি পদেই বহাল ছিলেন। বাংলাদেশে ক্ষমতা পরিবর্তনের পর থেকে শেখ হাসিনা ভারতে বসবাস করছেন।  গতমাসে স্বাস্থ্যের কারণে শাহবুদ্দিন লন্ডন গিয়েছিলেন। সেই সময় তিনি শেখ হাসিনার সঙ্গে কথা বলার চেষ্টা করেন। এটি বাংলাদেশের রাজনীতিতে তাঁর রাজনৈতিক আনুগত্য নিয়ে প্রশ্ন তোলে।

চলতি বছরের ডিসেম্বরেই ঢাকা ফিরবেন হাসিনা

বর্তমানে বাংলাদেশ শাসন করছে বিএনপি। প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান এখন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা ও তারেক রহমান বাংলাদেশে ঘোর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। শেখ হাসিনা সম্প্রতি বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরেই তিনি ঢাকা ফিরবেন।  গত কয়েকদিন ধরে রাষ্ট্রপতি মহম্মদ শাহবুদ্দিনের পদত্যাগের সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তীব্র হয়েছিল।

বৃহস্পতিবার একাধিক সূত্রে খবর পাওয়া যায়, তিনি পদত্যাগ করার জন্য মানসিকভাবে প্রস্তুত। এ বিষয়ে অবগত একটি সূত্র আরও দাবি করেছে, বঙ্গভবনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে রাষ্ট্রপতি পদত্যাগের প্রস্তুতি প্রকাশ করেন। এরপরেই আজ অর্থাত্‍ শুক্রবার পদত্যাগ ঘোষণা করলেন শাহবুদ্দিন।

মেয়াদ শেষের দু'বছর আগেই ইস্তফা

২০২৩ সালের ২৪ এপ্রিল আওয়ামী লিগ সরকারের আমলে পাঁচ বছরের সাংবিধানিক মেয়াদের জন্য বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তাঁর মেয়াদ ২০২৮ সালের এপ্রিলে শেষ হওয়ার কথা থাকলেও, তিনি মেয়াদ শেষ হওয়ার প্রায় দুই বছর আগেই পদত্যাগ করলেন। বাংলাদেশে ক্ষমতা হস্তান্তরের পর শেখ হাসিনা সরকারের আমলে নিযুক্ত একমাত্র উচ্চপদস্থ রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন রাষ্ট্রপতি মহম্মদ শাহবুদ্দিন। তাই তাঁর পদে বহাল থাকা একটি তাৎপর্যপূর্ণ ঘটনা।  বাংলাদেশের সংবিধান বলছে, রাষ্ট্রপতির পদ কোনও কারণে শূন্য হলে ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়।

Advertisement

POST A COMMENT
Advertisement