Bangladesh New President: মির্জা ফখরুলকেই কেন রাষ্ট্রপতি করছে BNP? নেপথ্যে অন্য 'খেলা'

ওলি আহমেদের বয়স ৮৪ বছর। মির্জা ফখরুলের বয়স ৭৮ বছর। ওলি আহমেদ জামাত ই ইসলামির নেতৃত্বাধীন বিরোধী জোটের প্রার্থী। গত ১৬ অগাস্ট দুই প্রার্থী মনোনয়ন জমা দেন। বাংলাদেশের সংবিধান অনুযায়ী, কোনও রাষ্ট্রপতি পদ ছাড়লে তার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতেই হবে। বর্তমানে বাংলাদেশ সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে কাজ করছেন।

Advertisement
মির্জা ফখরুলকেই কেন রাষ্ট্রপতি করছে BNP? নেপথ্যে অন্য 'খেলা'মির্জা ফখরুল ইসলাম আলমগির
হাইলাইটস
  • ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন আবশ্যিক
  • কেঁদে ফেলেন মির্জা ফখরুল 
  • রাষ্ট্রপতিকে আরও ক্ষমতা দিতে পারে বাংলাদেশ সরকার

নতুন সরকার পেয়েছে গত ফেব্রুয়ারি মাসেই। এ বার নতুন রাষ্ট্রপতি পেতে চলেছে বাংলাদেশ। সব কিছু ঠিক থাকলে BNP-র প্রবীণ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগির হতে চলেছে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি। ৩৫ বছরে এই প্রথমবার নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রপতি পেতে চলেছে বাংলাদেশ। শেষবার রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল ১৯৯১ সালে। মির্জা ফখরুলের বিরুদ্ধে লড়ছেন ১১টি বিরোধী দলের জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক ওলি আহমেদ। 

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন আবশ্যিক

ওলি আহমেদের বয়স ৮৪ বছর। মির্জা ফখরুলের বয়স ৭৮ বছর। ওলি আহমেদ জামাত ই ইসলামির নেতৃত্বাধীন বিরোধী জোটের প্রার্থী। গত ১৬ অগাস্ট দুই প্রার্থী মনোনয়ন জমা দেন। বাংলাদেশের সংবিধান অনুযায়ী, কোনও রাষ্ট্রপতি পদ ছাড়লে তার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতেই হবে। বর্তমানে বাংলাদেশ সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে কাজ করছেন। 

কেঁদে ফেলেন মির্জা ফখরুল 

বুধবার বিএনপি-র সংসদীয় বৈঠকে মির্জা ফখরুল বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন। বিএনপি-র পুরনো নেতা ও অত্যন্ত প্রবীণ নেতা তিনি। বলেন, 'আমার দায়িত্ব পালনকালে যদি কোনও ভুল করে থাকি বা অনিচ্ছাকৃতভাবে কারও মনে আঘাত দিয়ে থাকি, তাহলে আমি ক্ষমাপ্রার্থী।' বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, ভারপ্রাপ্ত মহাসচিব এবং মহাসচিব, এই তিন গুরুত্বপূর্ণ দায়িত্বেই তিনি ছিলেন। বৈঠকে উপস্থিত কয়েকজন সাংসদ জানান, মির্জা ফখরুল কথা বলতে বলতে কয়েকবার কান্নায় ভেঙে পড়েন। একইসঙ্গে তিনি প্রতিশ্রুতি দেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে কোনওদিন আপস করবেন না।

বিএনপি-র চেয়ারম্যান তথা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিক ভাবে মির্জা ফখরুলকে দলের তরফে রাষ্ট্রপতি পদপ্রার্থী ঘোষণা করেন। বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হতে চলেছেন তিনি। এখনও পর্যন্ত তিনিই এগিয়ে।  

রাষ্ট্রপতিকে আরও ক্ষমতা দিতে পারে বাংলাদেশ সরকার

বাংলাদেশের সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রপতি মূলত আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধান। তবে সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগের মতো কিছু গুরুত্বপূর্ণ ক্ষমতা রাষ্ট্রপতির হাতে রয়েছে। দেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কও রাষ্ট্রপতি। যদিও বাস্তবে এই ক্ষমতাগুলি সাধারণত প্রধানমন্ত্রীর পরামর্শেই প্রয়োগ করা হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে সাধারণ নির্বাচন পরিচালনার জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হওয়ায় রাষ্ট্রপতি পদের গুরুত্ব আরও বাড়তে পারে। তত্ত্বাবধায়ক সরকারের সময়ে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে রাষ্ট্রপতির ভূমিকা উল্লেখযোগ্যভাবে বাড়ার সম্ভাবনা রয়েছে।

Advertisement

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার পিছনে বিএনপির একটি কৌশলগত পরিকল্পনা থাকতে পারে। কারণ, দলটি তাদের নির্বাচনী ইস্তাহারে সংবিধান সংশোধনের মাধ্যমে রাষ্ট্রপতির ক্ষমতা আরও বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল। বাংলাদেশের সংবাদমাধ্যম ‘দ্য ডেলি স্টার’-এর প্রতিবেদন অনুযায়ী, সচিবালয় ও সংসদ সচিবালয়ের সূত্র জানিয়েছে, নবনির্বাচিত রাষ্ট্রপতি শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে শপথ নিতে পারেন।

POST A COMMENT
Advertisement