Pori Moni Viral Video: অকথ্য ভাষায় গালিগালাজ করছেন পরীমণি, হলটা কী? VIRAL VIDEO

এক দিকে, আদালতে হাজিরা। অন্য দিকে, গ্রেফতারি পরোয়ানা জারি। দিনদুয়েক ধরে নানা ঘটনায় নাজেহাল অভিনেত্রী পরীমণি। পাঁচ বছর ধরে চলা মামলায় ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহফুজুর রহমান অভিনেত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন।

Advertisement
অকথ্য ভাষায় গালিগালাজ করছেন পরীমণি, হলটা কী? VIRAL VIDEOপরীমণি
হাইলাইটস
  • সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পরীমণির একটি ভিডিও।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পরীমণির একটি ভিডিও। যেখানে ঢাকাই নায়িকাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শোনা যায়। আর এই ভিডিও নিমেষে ভাইরাল হয় নেটপাড়ায়। বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, পরীর এই ভিডিও ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্ত্বরের। এমনকী পরীর দেহরক্ষীদের আঘাতে আহত হয়েছেন ৪ জন। কী ঘটনা ঘটেছে পরীমণির সঙ্গে। 

এক দিকে, আদালতে হাজিরা। অন্য দিকে, গ্রেফতারি পরোয়ানা জারি। দিনদুয়েক ধরে নানা ঘটনায় নাজেহাল অভিনেত্রী পরীমণি। পাঁচ বছর ধরে চলা মামলায় ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহফুজুর রহমান অভিনেত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন। যদিও বৃহস্পতিবার সাতসকালেই সেই মামলায় জামিন পেয়েছেন পরীমণি। তবে তারই মাঝে আরও একটি ভিডিও ভাইরাল। সূত্রের খবর, জামিন মঞ্জুরের পরে আদালত চত্বর থেকে বের হওয়ার সময়ে সাংবাদিকদের সঙ্গে তুমুল বচসায় জড়িয়ে পড়েন পরীমণি। অভিনেত্রীকে ক্যামেরাবন্দি করার জন্য ভিড় জমতে থাকে সেখানে। সেই সময়েই ভিড়ের মধ্যে তাঁকে আপত্তিকর স্পর্শ করেন এক সাংবাদিক বলে অভিযোগ পরীমণির। 

ছবি সৌজন্যে: সংগৃহীত

ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গিয়েছে, চিৎকার করছেন পরী। পরনে ডোরা কাটা শাড়ি, চোখে চশমা। অকথ্য গালিগালাজ করছেন। তাঁকে বলতে শোনা যায়, ‘ওই গায়ে হাত দিচ্ছিস কেন রে...?’ অভিনেত্রীর দশ জন নিরাপত্তারক্ষীকে দেখা গিয়েছে সেই সময়ে পরিস্থিতি সামাল দিতে। বাংলাদেশের একাধিক রিপোর্ট অনুযায়ী, এই ঘটনায় বেশ কিছু সাংবাদিক আহত হয়েছেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। জানা গিয়েছে, সকাল সোয়া ১১টার দিকে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে পৌঁছেন পরীমণি। আদালতের কাজ শুরু না হওয়া পর্যন্ত গাড়িতে ছিলেন তিনি। দেহরক্ষীরা তাকে তখন ঘিরে রাখেন। এরপর আদালত কক্ষে প্রবেশের সময় সাংবাদিক ও উৎসুক লোকজন ভিড় করেন। ভিড়ের মধ্যে নিরাপত্তাকর্মীদের ঘেরাটোপে এগিয়ে যান পরী। লিফটে ওঠার সময় সাংবাদিকরা ছবি ও ভিডিও করতে গেলে নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধাক্কাধাক্কি হয়।  

Advertisement

প্রসঙ্গত, ২০২২ সালের ৬ জুলাই ব্যবসায়ী নাসিরউদ্দিন মেহমুদের ঢাকার আদালতে মামলা দায়ের করেছিলেন পরীমণির বিরুদ্ধে। অভিযোগ ছিল, পরীমণি ও তাঁর সহযোগীরা সুযোগ বুঝে বিভিন্ন ক্লাবে ঢুকে টাকা না দিয়েই মদ্যপান করেন। প্রতিবাদ করলে পরীমণি পরিচিত পুলিশ কর্মকর্তাদের নাম নিয়ে মিথ্যা মামলার ভয় দেখান। সেই মামলাতে পরীমণি আদালতে হাজিরা না দেওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। সেই মামলাতেই আগাম জামিন নিতে আদালতে যান পরীমণি। অভিনেত্রীর আইনজীবী নীলাঞ্জনা রিফাত জানিয়েছেন, ৫০০ টাকার মুচলেকায় জামিন মঞ্জুর করেছেন ম্যাজিস্ট্রেট। তিনি দাবি করেন, পরীমণি আদালতে আত্মসমর্পণ করে জামিন চান।

POST A COMMENT
Advertisement