Bangladesh: বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান, শপথ গ্রহণ বয়কট NCP-র

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিএনপি নেতা তারেক রহমান। ৩৬ বছর পর একজন পুরুষ প্রধানমন্ত্রী পেল বাংলাদেশ। ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ নির্বাচনে তাঁর দল বিএনপিকে নিরঙ্কুশ জয় এনে দেন। 

Advertisement
বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান, শপথ গ্রহণ বয়কট NCP-রতারেক রহমান

Bangladesh PM Oath Ceremony: বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিএনপি নেতা তারেক রহমান। ৩৬ বছর পর একজন পুরুষ প্রধানমন্ত্রী পেল বাংলাদেশ। ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ নির্বাচনে তাঁর দল বিএনপিকে নিরঙ্কুশ জয় এনে দেন। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর এটিই ছিল প্রথম নির্বাচন। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি জোট ২৯৯টি আসনের মধ্যে ২১২টি আসন পায়। বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল করার পাশাপাশি, মহম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন প্রশাসন জুলাই সনদে বর্ণিত রাজনৈতিক সংস্কার করার দায়িত্ব রয়েছে তারেকের কাঁধে।

লোকসভার স্পিকার ওম বিড়লা তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে আসেন। স্পিকার ওম বিড়লা ভারত সরকারের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন। ঐতিহ্য ভেঙে, এবারের শপথগ্রহণ অনুষ্ঠান বঙ্গভবনের পরিবর্তে সংসদ কমপ্লেক্সের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়।

BNP-র মন্ত্রিসভায় কাকে কোন দায়িত্ব দেওয়া হল?

মির্জা ফখরুল ইসলাম আলমগীর – স্থানীয় সরকার, গ্রামীণ উন্নয়ন ও সমবায় মন্ত্রক
সালাহউদ্দিন আহমেদ – স্বরাষ্ট্র মন্ত্রক
আমির খসরু মাহমুদ চৌধুরী – অর্থ ও পরিকল্পনা মন্ত্রক
মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ - মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রক
ইকবাল হাসান মাহমুদ টুকু - বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রক
এজেডএম জাহিদ হোসেন - মহিলা ও শিশু, সমাজকল্যাণ মন্ত্রক

নিতাই রায় চৌধুরী – সংস্কৃতি বিষয়ক মন্ত্রক
মহম্মদ আসাদুজ্জামান - আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রক
কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ - ধর্ম বিষয়ক মন্ত্রক
আরিফুল হক চৌধুরী - শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রক
খন্দকার আব্দুল মুক্তাদির – বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রক
জহির উদ্দিন স্বপন – তথ্য ও সম্প্রচার মন্ত্রক
শহিদ উদ্দিন চৌধুরী অনি – জলসম্পদ মন্ত্রক
এহসানুল হক মিলন - শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রক
আমিন উর রশিদ - কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রক
আফরোজা খানম - বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রক
আসাদুল হাবিব দুলু - দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রক
জাকারিয়া তাহির - গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রক
দীপেন দেওয়ান - পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রক

Advertisement

POST A COMMENT
Advertisement