Donald Trump Buffalo: 'ডোনাল্ড ট্রাম্পের কুরবানি' আটকাল বাংলাদেশ সরকার, সেলেব মোষ গেল চিড়িয়াখানায়

ঘন, রেশমি, ব্লন্ড চুলের জন্য রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিল 'ট্রাম্প' নামের বাংলাদেশি মোষ। আর ভাইরাল হওয়ার কারণেই তার কুরবানি আটকে দিল বাংলাদেশ সরকার। বদলে পাঠানো হল চিড়িয়াখানায়।

Advertisement
 'ডোনাল্ড ট্রাম্পের কুরবানি' আটকাল বাংলাদেশ সরকার, সেলেব মোষ গেল চিড়িয়াখানায়
হাইলাইটস
  • কুরবানি হল না 'ট্রাম্প' নামের বাংলাদেশি মোষের
  • কুরবানি আটকে দিল বাংলাদেশ সরকার
  • বদলে পাঠানো হল চিড়িয়াখানায়

বাংলাদেশে একটি বিরল অ্যালবিনো মোষের দেখা মিলেছিল। মাথায় রেশমি ব্লড চুল। আর তাই শখ করে তার নাম দেওয়া হয়েছিল 'ডোনাল্ড ট্রাম্প'। শুধু তাই নয়, বকরি ইদে এই মোষটিকে কুরবানি দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছিল। তারপর থেকেই ভাইরাল হয় মোষের ছবি। রাতারাতি জনপ্রিয়তা পাওয়া এই 'ডোনাল্ড ট্রাম্প' রূপী মোষটিকে শেষ পর্যন্ত বাঁচিয়ে দেওয়া হয়েছে। সরকারি হস্তক্ষেপেই আটকে গিয়েছে তার কুরবানি। 

বকরি ইদের কুরবানির রীতির আগে ৭০০ কিলোর এই মোষকে কসাইয়ের কাছে পাঠানোও হয়ে গিয়েছিল। তবে পাবলিক ডিমান্ডেই প্রাণভিক্ষা দেওয়া হল তার। 

বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রক বুধবার নিশ্চিত করেছে, ওই জনপ্রিয় হয়ে ওঠা মোষকে কুরবানি দেওয়া হচ্ছে না। বদলে তাকে ঢাকার জাতীয় চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হচ্ছে। এবার থেকেই সেটাই নতুন ঠিকানা ডোনাল্ড ট্রাম্পের রূপী মোষের। সরকারই দেখভাল করবে তার। 

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে এই মোষটির ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই সেটি সেনসেশন তৈরি করেছিল। এই বিরল মোষকে দেখার জন্য ভিড় জমে যাচ্ছিল। দূর-দূরান্ত থেকে মানুষ এই মোষটির সঙ্গে সেলফি তোলার জন্য পৌঁছে যাচ্ছিলেন। 

সরকারি আধিকারিকরা জানাচ্ছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ নির্দেশ দেন, ওই মোষের যেন কুরবানি না হয়। ইদের কুরবানির জন্য যে ক্রেতা মোষটি কিনেছিলেন তাঁকে নিষেধ করা হয় জবাইয়ে। এক সরকারি আধিকারিক বলেন, 'শেষ মুহুর্তে সিদ্ধান্ত নেওয়া হয় ওই মোষকে কুরবানি দেওয়া হবে না। নিরাপত্তার কথা মাথায় রেখে এবং নজিরবিহীন ভাবে জনপ্রিয়তা বেড়ে যাওয়ার জন্যই এই সিদ্ধান্ত।'

ঢাকার কেরানিগঞ্জ থানার OC মহম্মদ রুহুল কুদ্দুস বলেন, 'প্রশাসন মনে করছে এই অ্যালবিনো মোষটি এখনও তরুণ, আরও অনেক বছর বাঁচবে। প্রাণীসম্পদ দফতর অনুরোধ করেছে, এই মোষটিকে ক্রেতার থেকে নিয়ে চিড়িয়াখানায় দিয়ে আসতে হবে। কারণ এটি একটি বিরল প্রজাতির প্রাণী।'

বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানায় ইতিমধ্যেই নিয়ে যাওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পরূপী ওই মোষটিকে। তার জন্য একটি আলাদা এনক্লোজারও তৈরি করা হয়েছে। চিড়িয়াখানার কর্তা আতিকুর রহমান বলেন, '২ সপ্তাহে ওকে কোয়ারেন্টাইনে রাখা হবে। তারপর সাধারণ মানুষ ওকে দেখতে আসতে পারবেন। কেয়ারগিভারও থাকবে ওর জন্য।'

Advertisement

৩৮ বছর বয়সী জিয়াউদ্দিম মৃধার কাছে ছিল এই বিরল অ্যালবিনো মোষটি। তাঁর ভাই মোষটির নাম রেখেছিল 'ট্রাম্প'। পরিবারের বক্তব্য, মোষের ঘন রেশমি ব্লড চুল দেখে তাদের ডোনাল্ড ট্রাম্পের মুখটাই মনে পড়ে। সে কারণেই এই নামকরণ। মজার ছলে দেওয়া এই নাম মোষটিকে রাতারাতি জনপ্রিয় করে তোলে। নেটপাড়ায় সাড়া ফেলে দেয় বাংলাদেশের এই 'ট্রাম্প' রূপী মোষ। 

জিয়াউদ্দিম মৃধা বলেন, 'আমার মোষকে দেখতে উপচে পড়ছিল মানুষের ভিড়। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার থেকে শুরু করে শিশুরা একবার সেলফি তোলার জন্য ছটফট করছিল। সকাল থেকে রাত পর্যন্ত ভিড় লেগে থাকত।' 

স্বভাবগত দিক থেকে ঠান্ডা প্রকৃতির এই মোষ। তবে বন্ধুত্ব পাতাতে ভালোবাসে ট্রাম্প নামের এই মোষ। জিয়াউদ্দিম মৃধা বলেন, 'ওর যত্ন দরকার। নিয়মিত সঠিক খাবার, রোজ স্নানের প্রয়োজন।' তবে ভাইরাল হওয়া সত্ত্বেও জিয়াউদ্দিম মৃধা মোষটিকে বিক্রি করে দেন ইদ-উল-আধা কুরবানির জন্য। 

১২ মিলিয়ন গবাদি পশু, যেমন গরু, ভেড়া, মোষ বকরি ইদে বাংলাদেশে জবাই হয়েছে। বাংলাদেশে অ্যালবিনো মোষ অত্যন্ত বিরল। কালো রঙের মোষই সাধারণত দেখা যায় বাংলাদেশে। তবে কেবলমাত্র বিরল হওয়ার কারণেই যে মোষটির কুরবানি আটকে দেওয়া হল, তেমনটা নয়। মনে করছেন অধিকাংশই। 

 

POST A COMMENT
Advertisement