
স্টেশনে বাদাম বিক্রি করছেন হিরো আলম'বাদাম বাদাম দাদা, কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম...', সোশ্যাল মিডিয়ায় দৌলতে এমন গান শোনেনি বাংলি খুঁজে পাওয়া মুস্কিল। বীরভূমের ভুবন বাদ্যকর বাদাম বিক্রির গান বেঁধে সুপার ভাইরাল। ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম’ এই গান শুনে ফেলেছেন লক্ষ লক্ষ মানুষ।ভুবনের গান এখন সোশ্যাল মিডিয়ার সর্বত্র ঘুরে বেড়াচ্ছে। বহু প্রশংসাও কুড়োচ্ছে। এবার বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরের সেই গান হিন্দিতে গাইলেন বাংলাদেশের সোশ্যাল মিডিয়া স্টার হিরো আলম।

হিন্দিতে এবার 'কাঁচা বাদাম’
ফেসবুক, ইউটিউব, টুইটার ইনস্টাগ্রাম সব জায়গায় ব্যাপক সমাদৃত হয়েছে বুবন বাদ্যকরের কাঁচা বাদাম গানটি। এবার সেই ভাইরাল হওয়া ‘কাঁচা বাদাম’ গানে কণ্ঠ দিলেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। তবে বাংলায় নয় হিন্দি ভার্সন গাইলেন বাংলেদেশর এই সোশ্যাল মিডিয়া স্টার।
এই গান গাওয়া প্রসঙ্গে হিরো আলম বলেন, আমাকে সবাই অনুরোধ করছে তাই আমি একটু বিনোদন দেওয়ার জন্য অন্যরকমভাবে হিন্দিতে ‘কাঁচা বাদাম’ গানটা গেয়েছি। এখন মিউজিক ভিডিওর কাজ করছি। এর আগে সিংহলি গান 'মানিকে মাগে হিথে' গাইতেই দেখা গিয়েছিল হিরো আলমকে।
বাদামও বিক্রি করলেন হিরো আলম
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে হিরো আলমের নতুন একটি ভিডিও। ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে হিরো আলম স্টেশন চত্বরে ঘুরে ঘুরে বিক্রি করছেন কাঁচা বাদাম। খোঁজ নিয়ে জানা যায় হিরো আলম বাংলায় ভাইরাল হওয়া কাঁচা বাদাম গানের হিন্দি ভার্সনের শুটিং শুরু করেছেন ওই স্টেশন চত্বরে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
বাদাম গানের ভিডিও বুধবার দুপুরে প্রকাশ করেন হিরো আলম তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেলে।
বাদ গেলেন না রাণু মণ্ডলও
কেবল হিরো আলম নয়, অনেকেই এই গানটি নতুনভাবে নিজেদের মতো করে গেয়েছেন। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই গানটি ভেসে আসছে। সেই দলে রয়েছেন রানাঘাটের রানু মণ্ডলও।
'লতাকন্ঠী’ বলে লাইমলাইটে উঠে আসা রানু এবার বেগুনি জ্যাকেট জড়িয়ে গেয়ে ফেললেন এই ট্রেন্ডিং গান। ব্যাস, নিমেষেই ভাইরাল রানুর কন্ঠে ‘কাঁচা বাদাম’। সেই গান নিয়ে কেউ ট্রোল করছেন, তো কেউ আবার প্রশংসাও।