Bangladesh Hindu Attack: রেজাল্ট বেরোতেই বাংলাদেশে হিন্দুর বাড়িতে আগুন, কী পরিস্থিতি?

এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ফল ঘোষণা হয়নি। তার আগেই শুরু ভোট পরবর্তী হিংসা। বাংলাদেশের বীরগঞ্জে এক হিন্দু ব্যক্তির বাড়ি জ্বালিয়ে দেওয়ার অভিযোগ ঘিরে তোলপাড়। ওই ব্যক্তির কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। জিতেই আক্রান্ত ওই ব্যক্তির সঙ্গে দেখা করতে গেলেন BNP নেতারা।

Advertisement
রেজাল্ট বেরোতেই বাংলাদেশে হিন্দুর বাড়িতে আগুন, কী পরিস্থিতি?
হাইলাইটস
  • বীরগঞ্জে এক হিন্দু ব্যক্তির বাড়ি জ্বালিয়ে দেওয়ার অভিযোগ
  • দুষ্কৃতীদের তাণ্ডবে কয়েক লক্ষ টাকার ক্ষতি
  • এর নেপথ্যে কি রয়েছে জামাত?

একদিকে, বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছাবার্তায় গণতন্ত্র স্মরণ করালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে, পরিবর্তনের অধ্যায় লিখতে চলা বাংলাদেশে ফের আক্রান্ত হিন্দু। জানা গেল ভোটের ফলাফল প্রকাশের পরই দিনাজপুরের বীরগঞ্জে এক হিন্দু ব্যক্তির বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। দুষ্কৃতীদের তাণ্ডবে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বিমলচন্দ্র রায় নামে ওই ব্যক্তির। 

ঘটনাটি ঘটেছে বীরগঞ্জ গ্রামেপ দেবিপুর বেনিয়াপাড়াতে। ভোট পরবর্তী এই হিংসার ঘটনায় ফের একবার বাংলাদেশে হিন্দুদের সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল। 

জানা গিয়েছে, ভোটের ফলাফল ঘোষণার পরই বীরগঞ্জ উপজেলায় বৃহস্পতিবার রাতে একদল দুষ্কৃতী বিমলচন্দ্র রায়ের বাড়িতে চড়াও হয়। অভিযোগ, এরপরই আগুন ধরিয়ে দেওয়া হয় ওই হিন্দু ব্যক্তির বাড়িতে। সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে তাঁর। 

ঘটনার খবর পেয়ে ওই হিন্দু ব্যক্তির সঙ্গে দেখা করতে যান স্থানীয় BNP নেতারা। উপজিলার BNP প্রেসিডেন্ট এবং নব নির্বাচিত সাংসদ মঞ্জুরুল ইসলাম, মিউনিসিপ্যাল প্রেসিডেন্ট আমিরুল বাহার এবং নিজপাড়া ইউনিয়ন চেয়ারম্যান এবং কেন্দ্রীয় BNP সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস। তবে এলাকায় দেখা যায়নি প্রধান বিরোধী দল জামাত-ই-ইসলামির কোনও নেতাকেও। ফলে সাধারণ ভাবেই প্রশ্ন উঠছে এই ঘটনায় কি জামাতের কোনও হাত রয়েছে? 

 

POST A COMMENT
Advertisement