Taslima Nasreen: নির্বাচিত সরকার আওয়ামী লিগের ব্যান তুলে নিক, জামাত ঠেকাতে দাওয়াই তসলিমার

বাংলাদেশে বিএনপি জিতলে প্রধান বিরোধী দল হবে জামাত। এটা ইতিহাসে প্রথমবারের জন্য হবে। আওয়ামী লিগকে ব্যান করার জন্যই এমনটা হতে চলেছে বলে বড় দাবি করলেন বিশিষ্ট বাংলা সাহিত্যিক তসলিমা নাসরিন। পাশাপাশি তিনি মনে করেন যে নতুন নির্বাচিত সরকারের আওয়ামী লিগের উপর থেকে ব্যান তুলে নেওয়াও উচিত।  

Advertisement
নির্বাচিত সরকার আওয়ামী লিগের ব্যান তুলে নিক, জামাত ঠেকাতে দাওয়াই তসলিমারতসলিমা নাসরিন
হাইলাইটস
  • বাংলাদেশে বিএনপি জিতলে প্রধান বিরোধী দল হবে জামাত
  • এটা ইতিহাসে প্রথমবারের জন্য হবে
  • আওয়ামী লিগকে ব্যান করার জন্যই এমনটা হতে চলেছে বলে বড় দাবি

বাংলাদেশে বিএনপি জিতলে প্রধান বিরোধী দল হবে জামাত। এটা ইতিহাসে প্রথমবারের জন্য হবে। আওয়ামী লিগকে ব্যান করার জন্যই এমনটা হতে চলেছে বলে বড় দাবি করলেন বিশিষ্ট বাংলা সাহিত্যিক তসলিমা নাসরিন। পাশাপাশি তিনি মনে করেন যে নতুন নির্বাচিত সরকারের আওয়ামী লিগের উপর থেকে ব্যান তুলে নেওয়াও উচিত।  

বাংলাদেশের রাজনীতি নিয়ে নিয়মিত মন্তব্য করেন তসলিমা। আর নিজের সেই স্বভাবজাত ঢঙেই তিনি বাংলাদেশের ভোট পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে এক্স পোস্টে আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি সেখানে লেখেন, 'যদি বিএনপি জিতে যায়, তাহলে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের জন্য বিরোধী দল হবে জামাত-ই ইসলামী। আর এমনটা হবে কারণ আওয়ামী লিগকে ব্যান করা হয়েছে।'

আওয়ামী লিগের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে বললেন
জুলাই-অগাস্ট আন্দোলনের পর বাংলাদেশের প্রধানমন্ত্রীর চেয়ার ছাড়তে হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তাঁকে দেশ ছেড়ে আশ্রয় নিতে হয় ভারতে। তাঁর জায়গায় মহম্মদ ইউনূস প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। আর অন্তবর্তী সরকার ক্ষমতা দখলের পরই আওয়ামী লিগকে নিষিদ্ধ করা হয় বাংলাদেশ। আর সেই কারণেই জামাতের উত্থান বলে মনে করেন অনেক বিশেষজ্ঞ। আর সেই সুরে সুর মিলিয়েই কথা বললেন তসলিমা। তিনি নিজের পোস্টে লেখেন, 'আমি আশা করি নতুন নির্বাচিত সরকার আওয়ামী লিগের উপর নিষেধাজ্ঞা তুলে নেবে। যার ফলে বিরোধীদের আসনে আসতে পারবে ধর্মনিরপেক্ষ বা কোনও বামপন্থী দল। কোনও ধর্মীয় দল নয়।'

ধর্মীয় রাজনীতির নিন্দা করেন
এখন বিশ্বের বিভিন্ন অংশে ধর্মীয় রাজনীতির বাড়াবাড়ি। আর বাংলাদেশের রাজনীতিও এই ধারার শিকার বলে মনে করেন অনেকেই। আর এই প্রসঙ্গেও নিজের মতামত জানিয়েছেন বিখ্যাত সাহিত্যিক। তিনি লেখেন, 'আমি উত্তরাধিকারের রাজনীতি এবং ধর্মীয় রাজনীতি অপছন্দ করি। একটি সত্যিকারের সেকুলার বা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে ধর্মীয় মতের উপর ভিত্তি করে কোনও রাজনৈতিক দল তৈরি হওয়া উচিত নয়। আর এই কারণে যদি কোনও দলকে নিষিদ্ধ করতে হয়, সেটা হল জামাত-ই ইসলামী, কোনও ধর্মনিরেপক্ষ দল নয়। 

Advertisement

আর যা বললেন তসলিমা
এ দিনের লেখায় তিনি বাংলাদেশে নারী অধিকার এবং মানবাধিকার নিয়েও কথা বলেন। তিনি লেখেন, 'বাংলাদেশের নতুন সেকুলার নেতৃত্বের প্রয়োজন যাঁরা নারী অধিকার, মানবাধিকার, সবার জন্য শিক্ষা, সার্বিক স্বাস্থ্য এবং বাক স্বাধীনতায় বিশ্বাস করবে...'

 

POST A COMMENT
Advertisement