Suvendu Adhikari: 'শুভেন্দুবাবুকে সামলান,' বাংলাদেশে BNP সাংসদের দাবি ঘিরে শোরগোল

বাংলাদেশের সংসদে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিাকারীকে ঘিরে এক বিতর্কিত মন্তব্য করেছেন বিএনপির সাংসদ জিএম সিরাজ। তিনি দাবি করেছেন, ভারতের উচিত শুভেন্দু অধিকারীর ‘বাংলাদেশবিরোধী’ মন্তব্যের ওপর লাগাম টানা, কারণ তাঁর বক্তব্য দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পক্ষে নয়।

Advertisement
'শুভেন্দুবাবুকে সামলান,' বাংলাদেশে BNP সাংসদের দাবি ঘিরে শোরগোলশুভেন্দু অধিকারী।-ফাইল ছবি
হাইলাইটস
  • বাংলাদেশের সংসদে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিাকারীকে ঘিরে এক বিতর্কিত মন্তব্য করেছেন বিএনপির সাংসদ জিএম সিরাজ।
  • তিনি দাবি করেছেন, ভারতের উচিত শুভেন্দু অধিকারীর ‘বাংলাদেশবিরোধী’ মন্তব্যের ওপর লাগাম টানা, কারণ তাঁর বক্তব্য দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পক্ষে সহায়ক নয়।

বাংলাদেশের সংসদে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিাকারীকে ঘিরে এক বিতর্কিত মন্তব্য করেছেন বিএনপির সাংসদ জিএম সিরাজ। তিনি দাবি করেছেন, ভারতের উচিত শুভেন্দু অধিকারীর ‘বাংলাদেশবিরোধী’ মন্তব্যের ওপর লাগাম টানা, কারণ তাঁর বক্তব্য দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পক্ষে নয়।

বাংলাদেশের জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবর্ষের প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনার সময় এই মন্তব্য করেন সিরাজ। একইসঙ্গে তিনি ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের ঘটনাও বন্ধ করার আহ্বান জানান।

সংসদে বক্তব্য রাখতে গিয়ে বিএনপির এই সাংসদ বলেন, 'মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি ভারত সরকারকে বলতে চাই, পশ্চিমবঙ্গের নেতা শুভেন্দু বাবুকে নিয়ন্ত্রণ করা হোক। বাংলাদেশ সম্পর্কে তিনি সময় সময় যে মন্তব্য করেন, তা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে।'

তিনি আরও স্পষ্ট করে বলেন, 'এর সঙ্গে শেখ হাসিনার কোনও সম্পর্ক নেই। শেখ হাসিনাকে নিয়ে আমাদের কোনও উদ্বেগ নেই। তিনি এখন আর বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দু নন।'

ভারত-বাংলাদেশ সম্পর্কের গুরুত্ব তুলে ধরে জিএম সিরাজ বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক কখনও ছিন্ন করা যায় না। তাঁর কথায়, 'দুই বন্ধুর বন্ধুত্ব ভেঙে যেতে পারে, এমনকি স্বামী-স্ত্রীরও বিচ্ছেদ হতে পারে। কিন্তু ভারত ও বাংলাদেশের প্রতিবেশীসুলভ সম্পর্কের বিচ্ছেদ সম্ভব নয়।'

সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর কিছু মন্তব্য নিয়েও সামাজিক মাধ্যমে বিতর্ক তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি। তবে দুই দেশের মধ্যে সুস্থ ও সম্মানজনক সম্পর্ক বজায় রাখার পক্ষে সওয়াল করেন বিএনপি সাংসদ।

সিরাজ বলেন, 'আমরা ভারতবিরোধী বা বাংলাদেশবিরোধী মনোভাব চাই না। আমরা শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে চাই। ভারত সরকারের কাছে আমার বিনীত অনুরোধ, সীমান্তে জোরপূর্বক অনুপ্রবেশ বা ঠেলে পাঠানোর অভিযোগগুলির সমাধান করা হোক।'

উল্লেখ্য, সম্প্রতি পশ্চিমবঙ্গ-সহ ভারতের বিভিন্ন রাজ্যে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানোর অভিযান চলছে। এ নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক স্তরেও আলোচনা ও মতপার্থক্য দেখা দিয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ভারত জোর করে কিছু মানুষকে সীমান্ত পার করে পাঠাচ্ছে। যদিও ভারতের দাবি, বৈধ প্রক্রিয়া মেনেই অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Advertisement


 

POST A COMMENT
Advertisement