মোস্তাকুর রহমানকে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর করায় ক্ষুব্ধ জামাতবাংলাদেশের কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাকুর রহমান। তাঁর নিযুক্তি ঘিরে সমালোচনার ঝড় তুলেছে জামাতেরা। বিএনপি সরকারের বিরুদ্ধে তোপ দাগে তারা। এই প্রথম কোনও ব্যবসায়ী সে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর হলেন। শুধু তাই নয় মোস্তাকুর রহমান বিএনপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির সদস্য ছিলেন বলে জানা গেছে।
মোস্তাকুর রহমানকে কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর করায় কেন ক্ষুব্ধ জামাতেরা?
মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের নিযুক্ত থাকা আহসান হাবিব মনসুরের আকস্মিক মেয়াদ শেষ করানোয় এবং মোস্তাকুর রহমানের নিয়োগকে জামাতের আমীর "বর্তমান সরকার সমর্থিত জনতা সংস্কৃতির আনুষ্ঠানিক সূচনা" হিসাবে বর্ণনা করেছেন।
মনসুরের দাবি, "আমি পদত্যাগ করিনি। আমাকে অপসারণও করা হয়নি। আমি সংবাদমাধ্যমে দেখলাম। তাই বাড়ি চলে যাচ্ছি।" বুধবার বাংলাদেশ ব্যাঙ্কের সদর দফতর থেকে জনতার ভিড়ের মধ্য দিয়ে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এ কথা বলেন বলে দ্য ডেইলি স্টার জানিয়েছে।
মোস্তাকুরের নিয়োগ বাংলাদেশের জন্য একেবারেই পৃথক। কারণ আগে বাংলাদেশ ব্যাঙ্কের শীর্ষ পদে সমস্ত নিয়োগ কার্যত কেন্দ্রীয় ব্যাঙ্কার, অর্থনীতিবিদ বা ঊর্ধ্বতন বেসামরিক কর্মচারীদের জন্য সংরক্ষিত ছিল। মোস্তাকুর বাংলাদেশের বিস্তৃত পোশাক শিল্পের একজন ব্যবসায়ী। যার ব্যাঙ্কিংয়ে কোনও অভিজ্ঞতা নেই। শুধু তাই নয়, তাঁর বিরুদ্ধে ঋণ খেলাপের অভিযোগও আছে।
কে এই মোস্তাকুর রহমান?
বিএনপির প্রথম সারির নেতা এবং বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের পূর্ণ মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা নজরুল ইসলাম খানের নেতৃত্বে গত পয়লা জানুয়ারি যে ২৭ সদস্যের নির্বাচনী কমিটি গঠন করা হয়েছিল তাতে নাম ছিল মোস্তাকুর রহমানের। বর্তমানে তিনি হেরা সোয়েটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। বিএনপি সূত্রে খবর, কর্পোরেট ব্যাঙ্কিং সম্পর্ক মূলধন কাঠামো ব্যবস্থাপনা রপ্তানি অর্থায়ন ও বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণে তাঁর অভিজ্ঞতা রয়েছে। এছাড়া তিনি শিল্প ও বাণিজ্য সংগঠনগুলির সঙ্গে যুক্ত।
কেন্দ্রীয় ব্যাঙ্কে একজন ব্যবসায়ী এবং দলের নির্বাচনী কমিটির সদস্যকে নিয়োগ দেওয়া নিয়ে সমালোচনার মুখে পড়তে হচ্ছে বিএনপিকে।
দ্য ডেইলি স্টারের এক প্রতিবেদন অনুসারে, বাংলাদেশ ব্যাঙ্কের গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানের নিয়োগের কয়েক মাস আগে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক নামে একটি বেসরকারি ঋণদাতা প্রতিষ্ঠান হেরা সোয়েটার্স লিমিটেডের জন্য ৮৯ কোটি টাকার ঋণ দিয়েছিল। গত ডিসেম্বরে ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিলের সময় টাকার খেলাপি ঋণটি এককালীন ২ শতাংশ অর্থ পরিশোধের মাধ্যমে পুনঃতফশিল করা হয়। বাংলাদেশ ব্যাঙ্ক ২০২৫ সালের সেপ্টেম্বরে এবং নভেম্বরের ঋণ রিশিডিউলের ক্ষেত্রে আগের চেয়ে ছাড় দিয়ে সার্কুলার করে। নভেম্বরে দ্বিতীয় দফার সার্কুলারে আগের চেয়ে শর্ত আরও শিথিল করা হয়। এরপর গত ২২ ফেব্রুয়ারি এককালীন পরিশোধ ২ শতাংশের বদলে ১ শতাংশ পরিশোধ করে ঋণ রিশিডিউলের সুযোগ দেয় বাংলাদেশ ব্যাঙ্ক। পরবর্তী ছ'মাসের মধ্যে আরও ১ শতাংশ অর্থ পরিশোধ জুড়ে দেয় কেন্দ্রীয় ব্যাঙ্ক।