Muhammad Yunus Faces protest: 'আপনি জঙ্গি, বাংলাদেশের মানুষ খুন করেছেন', আমেরিকায় বিক্ষোভের মুখে মহম্মদ ইউনূস

বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়েছে বাংলাদেশের কয়েকটি সংবাদমাধ্যমে। তাদের প্রতিবেদন অনুযায়ী, দোহা থেকে কাতার এয়ারওয়েজের বিমানে টার্মিনাল ৮-এ পৌঁছনোর পরই এই ঘটনার সূত্রপাত। ভিডিওতে দেখা যায়, হুইলচেয়ারে করে বিমানবন্দর থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছিল মহম্মদ ইউনূসকে। সেই সময় প্রাক্তন প্রধান উপদেষ্টাকে লক্ষ্য করে চিৎকার করছেন কয়েকজন। কেউ কেউ তাঁকে 'ফিরে যেতে' বলছেন।

Advertisement
'আপনি জঙ্গি, বাংলাদেশের মানুষ খুন করেছেন', আমেরিকায় বিক্ষোভের মুখে মহম্মদ ইউনূসআমেরিকায় ইউনূসকে ঘিরে বিক্ষোভ (ছবি: সোশ্যাল মিডিয়া)
হাইলাইটস
  • বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়েছে বাংলাদেশের কয়েকটি সংবাদমাধ্যমে
  • তাদের প্রতিবেদন অনুযায়ী, দোহা থেকে কাতার এয়ারওয়েজের বিমানে টার্মিনাল ৮-এ পৌঁছনোর পরই এই ঘটনার সূত্রপাত
  • ভিডিওতে দেখা যায়, হুইলচেয়ারে করে বিমানবন্দর থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছিল মহম্মদ ইউনূসকে

'আপনি একজন জঙ্গি। বাংলাদেশে আপনি মানুষ খুন করেছেন। এখানে কেন এসেছেন? বলুন, কেন এসেছেন?' এমনই আক্রমণ উড়ে এল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রাক্তন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের দিকে। এরপরই নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে উত্তেজনা ছড়ায়। 

ঘটনাটি ঘটে সোমবার। একদল বাংলাদেশি প্রবাসী ইউনূসকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেন। একের পর এক প্রশ্ন ছুড়ে দেন। তাঁদের মধ্যে কয়েকজন ইউনূসকে 'টেরোরিস্ট' বলে আক্রমণ করেন। বাংলাদেশের শত শত মানুষকে হত্যার অভিযোগও তোলেন বিক্ষোভকারীরা। পাশাপাশি ইউনূসের বিরুদ্ধে গণতন্ত্রকে দুর্বল করে দেওয়ার অভিযোগও ওঠে।

মাথায় রাখতে হবে, বাংলাদেশে ছাত্রযুব আন্দোলনের পর প্রধান উপদেষ্টার পদে বসেছিলেন ইউনূস। সেই সময় তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগ ওঠে। যদিও ইতিমধ্যেই বাংলাদেশে ভোট হয়েছে। সিট ছেড়েছেন নোবেলজয়ী মহম্মদ ইউনূস। তারপর এই প্রথম বিদেশ সফরে গিয়েছিলেন। সেখানেই প্রতিবাদের মুখে পড়লেন। 

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, 'আপনি একজন সন্ত্রাসবাদী। বাংলাদেশে আপনি মানুষ খুন করেছেন। এখানে কেন এসেছেন? বলুন, কেন এসেছেন?'

বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়েছে বাংলাদেশের কয়েকটি সংবাদমাধ্যমে। তাদের প্রতিবেদন অনুযায়ী, দোহা থেকে কাতার এয়ারওয়েজের বিমানে টার্মিনাল ৮-এ পৌঁছনোর পরই এই ঘটনার সূত্রপাত। ভিডিওতে দেখা যায়, হুইলচেয়ারে করে বিমানবন্দর থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছিল মহম্মদ ইউনূসকে। সেই সময় প্রাক্তন প্রধান উপদেষ্টাকে লক্ষ্য করে চিৎকার করছেন কয়েকজন। কেউ কেউ তাঁকে 'ফিরে যেতে' বলছেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, বাংলাদেশে হাজার হাজার পুলিশকর্মীর মৃত্যুর জন্য দায়ী ইউনূস। পাশাপাশি তাঁর জন্যই বাংলাদেশে প্রায় ২ লক্ষ মানুষকে গ্রেফতার করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।

এরপর নিরাপত্তাকর্মীরা ইউনূসকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান। ঢাকার সংবাদপত্র ডেইলি সান বিমানবন্দরে উপস্থিত ব্যক্তিদের বক্তব্য উদ্ধৃত করে জানিয়েছে, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ইউনূস এবং তাঁর সঙ্গে থাকা সহযোগী লামিয়া মোরশেদ দ্রুত বিমানবন্দরের ভিতরে ফিরে যান।

Advertisement

যদিও এই ঘটনার সঙ্গে জড়িত প্রবাসী বাংলাদেশিদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। একটি সংবাদমাধ্যম অবশ্য বিক্ষোভকারীদের শেখ হাসিনার দল আওয়ামী লীগের সমর্থক বলে দাবি করেছে। তবে ঘটনার পর এখনও মুখ খোলেননি উইনূস। 

কেন ইউনূসের সমালোচনা?
আসলে এই সমস্যার সূত্রপাত ২০২৪ সালে। ওই বছরের ৫ অগাস্ট গণঅভ্যুত্থান হয় বাংলাদেশে। যার জেরে শেখ হাসিনার সরকারের পতন হয়। এরপর ৮ অগাস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ইউনূস। সরকারি তথ্য অনুযায়ী, ওই বছরের জুলাই-অগাস্টের আন্দোলনে ১,৪০০ জনের মৃত্যু হয়েছিল।

আর ইউনূসের সময়কালে অন্তর্বর্তী সরকার বাংলাদেশে বিভিন্ন ঘটনা নিয়ে সমালোচনার মুখে পড়েছে। পাশাপাশি, ভারতের কৌশলগত স্বার্থ এবং উত্তর-পূর্বাঞ্চল নিয়ে ইউনূসের প্রকাশ্য মন্তব্যের জেরে নয়াদিল্লির সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনও তৈরি হয়। সেই সঙ্গে বাংলাদেশে একের পর এক হিন্দু মৃত্যুর খবর সামনে আসে। বিরোধীদের উপর চলতে থাকে আক্রমণ।

ইতিমধ্যে ইউনূসের কার্যকালের মেয়াদ শেষ হয়েছে। এমন পরিস্থিতিতে আমেরিকায় বাংলাদেশি প্রবাসীদের মুখে ইউনূসকে জঙ্গি বলে আক্রমণ করা হল। 

 

POST A COMMENT
Advertisement