পশ্চিমবঙ্গে মুসলমানদের উপর কোনও অত্য়াচার হচ্ছে না, বলছে খোদ বাংলাদেশ সরকার

পশ্চিমবঙ্গের মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে। এই অভিযোগ করেছিল বাংলাদেশের একাধিক ইসলামিক সংগঠন। তবে তা খারিজ করে দিল বাংলাদেশ সরকার। তাদের তরফে সাফ জানানো হল, এই সংক্রান্ত কোনও তথ্য নেই তাদের কাছে।

Advertisement
 পশ্চিমবঙ্গে মুসলমানদের উপর কোনও অত্য়াচার হচ্ছে না, বলছে  খোদ বাংলাদেশ সরকার Suvendu Adhikari,Tarique Rahman
হাইলাইটস
  • পশ্চিমবঙ্গের মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে
  • এই অভিযোগ করেছিল বাংলাদেশের একাধিক ইসলামিক সংগঠন

পশ্চিমবঙ্গের মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে। এই অভিযোগ করেছিল বাংলাদেশের একাধিক ইসলামিক সংগঠন। তবে তা খারিজ করে দিল বাংলাদেশ সরকার। তাদের তরফে সাফ জানানো হল, এই সংক্রান্ত কোনও তথ্য নেই তাদের কাছে। যে সব খবর ছড়াচ্ছে তা গুজব ও ভুয়ো। 

এই বিষয়ে মুখ খোলেন খোদ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, পশ্চিমবঙ্গ সম্পর্কে ভুল তথ্য প্রচারিত হচ্ছে। তা কাম্য নয়। 

বাংলাদেশের এক সাংবাদিক প্রশ্ন করেন, 'বাংলাদেশ ও অসমে মুসলিমদের উপর অত্যাচার করছে বলে খবর আসছে, সেটা নিয়ে আপনার কী প্রতিক্রিয়া?' তখন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, 'আপনাদের কাছে কী প্রমাণ আছে যে পশ্চিমবঙ্গে মুসলিমদের লক্ষ্যবস্তু করা হচ্ছে? পশ্চিমবঙ্গের নামে অনেক পুরোনো ঘটনা ছড়ানো হচ্ছে। আমাদের হাই কমিশন সেখানে আছে এবং আমরা অত্যাচারের কোনো খবর পাইনি।'

আহমেদ আরও ইঙ্গিত দিয়েছেন যে, পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে যে সব খবর ছড়াবো হচ্ছে তা বিভ্রান্তিকর। পশ্চিমবঙ্গের নামে অনেক পুরোনো ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে। 

প্রসঙ্গত, সম্প্রতি বাংলাদেশের একাধিক ইসলামি সংগঠন রাস্তায় নেমেছিল ভারতের বিরুদ্ধে। বাংলাদেশ খেলাফত মজলিস এবং ইসলামী ঐক্য জোটসহ বিভিন্ন দলের ব্যানারে এই বিক্ষোভের আয়োজন করা হয়। বিক্ষোভকারীরা নমাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের বাইরে জড়ো হন এবং ভারত-বিরোধী স্লোগান দিতে দিতে বিজয়নগরের দিকে অগ্রসর হয়। সংগঠনগুলোর দাবি,  পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফলের পর মুসলমানদের  লক্ষ্যবস্তু করা হচ্ছে। 

এই মিছিল হওয়ার পর বিতর্ক শুরু হয়। তাহলে কি পশ্চিমবঙ্গের বিরোধিতা শুরু করেছে বাংলাদেশ? এই প্রশ্ন উঠতে শুরু করে। তবে তার মধ্যেই বিবৃতি দেয় সরকার। সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী খোদ জানান, পশ্চিমবঙ্গে মুসলমানদের অবস্থা খারাপ নয়। তাঁদের উপর অত্যাচারের কোনও খবর পাওয়া যায়নি।  

POST A COMMENT
Advertisement