Padma Bridge Clash: হাসিনার ফেরার আগে চরমে উত্তেজনা, BNP-আওয়ামি লিগের সংঘর্ষে মৃত ২

বাংলাদেশে ফের রাজনৈতিক সংঘর্ষে প্রাণহানি। পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বিএনপি এবং আওয়ামি লিগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে দু’জনের মৃত্যু হয়েছে।

Advertisement
হাসিনার ফেরার আগে চরমে উত্তেজনা, BNP-আওয়ামি লিগের সংঘর্ষে মৃত ২বাংলাদেশে চরমে উত্তেজনা।
হাইলাইটস
  • বাংলাদেশে ফের রাজনৈতিক সংঘর্ষে প্রাণহানি।
  • বিএনপি এবং আওয়ামি লিগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে দু’জনের মৃত্যু হয়েছে।
  • নিহত দু’জনই আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের কর্মী বলে জানা গিয়েছে।

Padma Bridge Clash: বাংলাদেশে ফের রাজনৈতিক সংঘর্ষে প্রাণহানি। জাজিরায় বিএনপি এবং আওয়ামি লিগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে দু’জনের মৃত্যু হয়েছে। রবিবার ভোরে শরীয়তপুরের নাওডোবা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত দু’জনই আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের কর্মী বলে জানা গিয়েছে।

নিহতদের মধ্যে রয়েছেন যুবলীগ কর্মী ইব্রাহিম সিপাহী। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন শরীয়তপুরের পুলিশ সুপার। অন্যদিকে, মাদারীপুরের শিবচরের বাসিন্দা নিজামউদ্দিন মৃধারও মৃত্যু হয়েছে বলে খবর। তিনিও আওয়ামী লীগের কর্মী ছিলেন বলে জানা গিয়েছে।

রবিবার দুপুরে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও এই সংঘর্ষে দু’জনের মৃত্যুর কথা জানিয়েছেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।

স্থানীয় সূত্রের খবর, রবিবার ভোরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে নাওডোবা এলাকায় দুই দলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। আওয়ামী লীগের নেতা-কর্মীরা রাস্তা আটকে বিক্ষোভ দেখানোর চেষ্টা করেন বলে জানা গিয়েছে। সেই সময় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে তাঁদের সংঘর্ষ বাধে।

দুই পক্ষের মধ্যে ককটেল ছোড়াছুড়ি হয় বলে জানিয়েছে পুলিশ। ককটেল বিস্ফোরণে কয়েক জন আহত হন। এই ঘটনায় অন্তত দু’জন গুলিবিদ্ধ হওয়ার খবরও সামনে আসে। পরে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

শরীয়তপুরের পুলিশ সুপার জানান, রাস্তা আটকানোর চেষ্টা থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এরপর ককটেল ছোড়াছুড়ি ও বিস্ফোরণ ঘটে। দু’জন আহত হন। তাঁদের মধ্যে একজনের মৃত্যুর খবর প্রথমে পাওয়া যায়।

আওয়ামি লিগের লকডাউন কর্মসূচি ঘিরে উত্তেজনা
২৯ ও ৩০ নভেম্বর, দু’দিনের লকডাউন কর্মসূচি ঘোষণা করেছিল আওয়ামি লিগ। সেই কর্মসূচিকে ঘিরেই দক্ষিণ বাংলাদেশের একাধিক জেলায় উত্তেজনা তৈরি হয়।

শনিবার থেকেই বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। কয়েকটি জায়গায় রাস্তা আটকে দেওয়ার ঘটনাও ঘটে। রবিবার সেই কর্মসূচিকে ঘিরেই শরীয়তপুরের নাওডোবা এলাকায় সংঘর্ষ বাধে বলে জানা গিয়েছে।

এই ঘটনার পর এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে পুলিশ। রাজনৈতিক সংঘর্ষে দু’জনের মৃত্যুর ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে। 

Advertisement

POST A COMMENT
Advertisement