Sajeeb Wazed: বড় খবর! কলকাতার ইভেন্টে হাসিনা পুত্র, সজীবই প্রধান বক্তা

কলকাতার একটি ইভেন্টে প্রধান বক্তা হিসেবে থাকছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। অনুষ্ঠানটি হবে আইসিসিআর-এ। বিকেল সাড়ে চারটেয়। কিছুদিন আগে দিল্লিতে হাসিনার অডিও বার্তা সম্প্রচারকে ঘিরে বিতর্ক হয়েছিল। সেই আবহেই তাঁর ছেলেও কলকাতার বই প্রকাশ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। স্বাভাবিকভাবেই এই আলোচনা সভা নিয়েও চর্চা শুরু হয়েছে। 

Advertisement
বড় খবর! কলকাতার ইভেন্টে হাসিনা পুত্র, সজীবই প্রধান বক্তাসজীব ওয়াজেদ জয়।-ফাইল ছবি
হাইলাইটস
  • কলকাতার একটি ইভেন্টে প্রধান বক্তা হিসেবে থাকছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়।
  • অনুষ্ঠানটি হবে আইসিসিআর-এ। বিকেল সাড়ে চারটে।

কলকাতার একটি ইভেন্টে প্রধান বক্তা হিসেবে থাকছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। অনুষ্ঠানটি হবে আইসিসিআর-এ। বিকেল সাড়ে চারটেয়। কিছুদিন আগে দিল্লিতে হাসিনার অডিও বার্তা সম্প্রচারকে ঘিরে বিতর্ক হয়েছিল। সেই আবহেই তাঁর ছেলেও কলকাতার বই প্রকাশ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। স্বাভাবিকভাবেই এই আলোচনা সভা নিয়েও চর্চা শুরু হয়েছে। 

দীপ হালদার, জয়দীপ মজুমদার এবং শহিদুল হাসান খোকনের লেখা ‘ইনশাআল্লাহ বাংলাদেশ: একটি অসমাপ্ত বিপ্লবের গল্প’ বইটি নিয়েই মূলত আলোচনা হবে। জানা গেছে, ২০২৪ সালের বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার ঘটনাপ্রবাহের একটি পুঙ্খানুপুঙ্খ সাংবাদিকতামূলক বিবরণ তুলে ধরেছে। যা 'জুলাই বিপ্লব' নামে পরিচিত এবং যার ফলে শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছিল। ৩০০ পৃষ্ঠার এই বইটি সেই ঘটনাকেই তুলে ধরেছে। 

অনুষ্ঠানের আয়োজকদের তরফে শাহিদুল হাসান খোকন বললেন, সজীব সশরীরে উপস্থিত থাকতে পারবেন না। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য পেশ করবেন। সঞ্চালনার দায়িত্বে থাকবেন প্রাক্তন বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত। আলোচনায় অংশ নেবেন ড. পঙ্কজ রায়, সায়রা শাহ হালিম, রোহন মিত্র, বিশিষ্ট সাংবাদিক জয়ন্ত ঘোষাল এবং বইটির দুই লেখক সাংবাদিক শাহিদুল হাসান খোকন (বাংলাদেশ) ও দীপ হালদার। প্রবেশ অবাধ। অনুষ্টানটির লাইভ সম্প্রচার করারও ব্যবস্থা করবেন আয়োজকরা। 

আয়োজকদের দাবি,  বাংলাদেশে গত ৫ অগাস্টের রক্তক্ষয়ী রাজনৈতিক পট পরিবর্তনের পর এই প্রথম কোনও বড় মঞ্চে ভাষণ দিতে চলেছেন শেখ হাসিনার পুত্র ও আওয়ামী লীগের উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকেই জয় সোশ্যাল মিডিয়া ও আন্তর্জাতিক গণমাধ্যমে সক্রিয় থাকলেও, সরাসরি রাজনৈতিক কর্মসূচিতে তাঁর এই উপস্থিতিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক ও রাজনৈতিক মহল।

কলকাতার মতো একটি গুরুত্বপূর্ণ শহরে জয়ের এই ভাষণের পিছনে ভারত সরকারের প্রচ্ছন্ন সমর্থন রয়েছে বলেও ধারণা ওয়াকিবহাল সূত্রের। যদিও আনুষ্ঠানিকভাবে এটি ‘ইনশাআল্লাহ বাংলাদেশ’ নামে একটি বইয়ের প্রেক্ষাপটে আয়োজিত সভা, রাজনৈতিক বিশ্লেষকদের মতে ৩০০ জন প্রভাবশালী প্রতিনিধির উপস্থিতিতে এই অনুষ্ঠান নিছক বইপ্রকাশ নিয়ে আলোচনা হয়ে থাকার সম্ভাবনা কম।

Advertisement

 

POST A COMMENT
Advertisement