Sheikh Hasina Return: হাসিনা বাংলাদেশ ফিরতে ১৬ ডিসেম্বরকেই কেন বাছলেন? নেপথ্যে 'স্বাধীনতা'র বার্তা

হাসিনার মুখপাত্র সইদ মোজাম্মেল সম্প্রতি সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, ২০২৪ সালের ৫ অগাস্ট বাংলাদেশের একটি বিমানে শেখ হাসিনাকে ভারতে নিয়ে আসা হয়েছিল। তাই এ বার দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও বাংলাদেশের সরকারের কাছে বিমান পরিবহণের ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন তিনি।

Advertisement
হাসিনা বাংলাদেশ ফিরতে ১৬ ডিসেম্বরকেই কেন বাছলেন? নেপথ্যে 'স্বাধীনতা'র বার্তাশেখ হাসিনা, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী
হাইলাইটস
  • কেন ১৬ ডিসেম্বরেই বাংলাদেশ ফিরতে চাইছেন হাসিনা?
  • ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর কী ঘটেছিল?
  • হাসিনার পাসপোর্ট ও ট্র্যাভেল ডকুমেন্ট পাওয়া নিয়ে অনিশ্চয়তা

ডিসেম্বর মাসে শেখ হাসিনা বাংলাদেশ ফিরছেন। এখন তা আর জল্পনার স্তরে নেই। মোটামুটি নিশ্চিত। বাংলাদেশ ফেরার দিন হিসেবে তিনি বেছে নিয়েছেন ১৬ ডিসেম্বরকে। এই প্রথমবার দেশে ফেরার তারিখ নিয়ে মুখ খুললেন হাসিনা। ওদিকে হাসিনার প্রত্যাবর্তন ঘিরে তীব্র উত্তপ্ত গোটা বাংলাদেশ। 

কেন ১৬ ডিসেম্বরেই বাংলাদেশ ফিরতে চাইছেন হাসিনা?

এখন প্রশ্ন হল, বাংলাদেশে ফেরার জন্য কেন ১৬ ডিসেম্বরকেই বেছে নিলেন হাসিনা? এই তারিখটি বাংলাদেশের কাছে ঐতিহাসিক ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরেই স্বাধীন বাংলাদেশ তৈরি হয়েছিল। মুক্তিযোদ্ধাদের কাছে হার স্বীকার করে নেয় পাকিস্তান সেনা।মুক্তিযুদ্ধ শেষ হয়। ওই দিনকে বাংলাদেশে বিজয় দিবস হিসেবে পালন করা হয়। শেখ হাসিনা ফেরার জন্য ওই দিনকে বাছার মাধ্যমে বার্তা দিতে চাইছেন, বাংলাদেশ ফের স্বাধীন হতে চলেছে।

১৯৭১ সালে ১৬ ডিসেম্বরের সেই ঐতিহাসিক ছবি- ফাইল চিত্র
১৯৭১ সালে ১৬ ডিসেম্বরের সেই ঐতিহাসিক ছবি- ফাইল চিত্র

হাসিনার মুখপাত্র সইদ মোজাম্মেল সম্প্রতি সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, ২০২৪ সালের ৫ অগাস্ট বাংলাদেশের একটি বিমানে শেখ হাসিনাকে ভারতে নিয়ে আসা হয়েছিল। তাই এ বার দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও বাংলাদেশের সরকারের কাছে বিমান পরিবহণের ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে সংবিধানবিরোধীভাবে তাঁকে দেশছাড়া করার পর, ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তাঁর বাংলাদেশে প্রত্যাবর্তন নিশ্চিত করার দায়িত্ব এখন বাংলাদেশ সরকারের।

১৯৭১ সালে ১৬ ডিসেম্বর কী ঘটেছিল?

পাকিস্তানের বর্বর সরকারের হাত থেকে বাংলাদেশকে স্বাধীন করার জন্য যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল, তার অবসান হয়েছিল ১৬ ডিসেম্বর। ওই দিন ঢাকায় রেসকোর্স ময়দানে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় কমান্ডের লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি ভারত ও বাংলাদেশের যৌথ বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেন। মুক্তিযুদ্ধের অবসান হয়। তার আগে টানা ১৩ দিন ধরে তীব্র যুদ্ধ হয়েছিল মুক্তিযোদ্ধা বাহিনী ও পাকিস্তান সেনার মধ্যে। ভারতীয় সেনা মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়িয়েছিল। জোড়াফলায় শেষ পর্যন্ত টিকতে পারেনি পাকিস্তান। 

Advertisement

হাসিনার পাসপোর্ট ও ট্র্যাভেল ডকুমেন্ট পাওয়া নিয়ে অনিশ্চয়তা

ইতিমধ্যেই পাসপোর্ট ও ন্যাশনাল আইডেন্টিটি কার্ড সহ ট্র্যাভেলের নথি বাংলাদেশ সরকারের কাছে ফেরত চেয়ে আবেদন জানিয়েছেন শেখ হাসিনা। হাসিনার আইনজীবীর প্রতিনিধি দল হল লন্ডনস্থিত ম্যাট্রিক্স চেম্বার্স। তারা দিল্লিতে গত ৯ নভেম্বর বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করে। যদিও বাংলাদেশ সরকার জানাচ্ছে, কোনও ট্র্যাভেল ডকুমেন্ট হাসিনাকে ফেরত দেওয়া হবে না। কারণ তাঁর বিরুদ্ধে গণহত্যার মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। ২০২৫ সালের নভেম্বরে হাসিনাকে মৃত্যুদণ্ড সাজা দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুাল।

POST A COMMENT
Advertisement