Advertisement

'ফিরলেই গ্রেফতার', Sheikh Hasina কে নিয়ে Bangladesh এর অবস্থান জানিয়ে দিলেন তারেকের মন্ত্রী Shama Obaed Islam

প্রত্যাবর্তনের দিন ঘোষণা করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিব কন্যা জানিয়েছেন, তিনি ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান। এ খবর প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টার মধ্যেই বিবৃতি দিয়েছে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারও। শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতে হলে বন্দি হয়েই ফিরতে হবে, স্পষ্ট করে দিয়েছে ঢাকা। বাংলাদেশে ফিরলে ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন বর্তমান বাংলাদেশ সরকারের বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টিকে ‘পলিটিক্যাল স্টান্ট’ বলেও মন্তব্য করেছেন তিনি। নয়াদিল্লির হাইকমিশনসহ ভারতে অবস্থিত বাংলাদেশের যেকোনও কূটনৈতিক মিশনে প্রবেশ করলে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রেফতারের মুখে পড়বেন বলে মঙ্গলবার সতর্ক করেছেন শামা ওবায়েদ ইসলাম।

Bangladesh Foreign Affairs Minister Shama Obaed Islam On Sheikh Hasina's Comeback

Advertisement
POST A COMMENT