বাংলাদেশে লাগাতার হিন্দুদের ওপর আক্রমণ চলছে। তবে এবার হিন্দু বাড়ি নয় টার্গেট মন্দির। শরীয়তপুরের পালং বাজারে অবস্থিত জেলা কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। বুধবার ভোররাতে মন্দিরের দেওয়াল টপকে ভেতরে ঢুকে দুটি দানবাক্স ভেঙে নগদ টাকা লুট করে পালিয়ে যায় দুই ব্যক্তি। ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। এ ঘটনায় মন্দির কর্তৃপক্ষ পালং মডেল থানায় ডায়েরি করেছে। পুলিশ ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তদের শনাক্তের কাজ শুরু করেছে।
theft in hindu temple at bangladesh