Deepika Padukone: দীপিকার এয়ারপোর্ট লুকে স্পষ্ট 'বেবি বাম্প', গর্ভবতী স্ত্রীর যত্ন নিচ্ছেন রণবীর

Deepika Padukone Look: এবার শুরুর দিকে দীপিকা বেশ আড়ালেই ছিলেন। ঘোষণার পর তাঁকে প্রথম জনসমক্ষে দেখা গেল। সোমবার রাতে স্বামী রণবীর সিংয়ের সঙ্গে বিমানবন্দরে দেখা যায় দীপিকাকে।

Advertisement
দীপিকার এয়ারপোর্ট লুকে স্পষ্ট 'বেবি বাম্প', গর্ভবতী স্ত্রীর যত্ন নিচ্ছেন রণবীররণবীর সিং - দীপিকা পাড়ুকোন (ছবি: যোগেন শাহ)

মা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন। নানা জল্পনার পরে, সম্প্রতি নিজেই বলিউড অভিনেত্রী ঘোষণা করেছেন, গর্ভাবস্থার কথা। ৪০ বছর বয়সে দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হয়েছেন নায়িকা। এবার শুরুর দিকে দীপিকা বেশ আড়ালেই ছিলেন। ঘোষণার পর তাঁকে প্রথম জনসমক্ষে দেখা গেল। সোমবার রাতে স্বামী রণবীর সিংয়ের সঙ্গে বিমানবন্দরে দেখা যায় দীপিকাকে। গর্ভবতী স্ত্রীর বিশেষ যত্ন নিতে দেখা গেল অভিনেতাকে।

ছবি, ভিডিওতে দেখা যাচ্ছে রণবীর দীপিকাকে গাড়ি থেকে নামতে সাহায্য করছেন এবং এরপর তাঁকে আগলে ধরে বিমানবন্দরের ভেতরে নিয়ে যান।  রণবীরকে দীপিকার প্রতি অত্যন্ত যত্নশীল দেখে, অনুগামীরা তাঁর প্রশংসা করছেন। দীপিকাকে এদিন দেখা গেল সম্পূর্ণ নীল ডেনিম পোশাকে। জিন্সের সঙ্গে মানানসই একটি ডেনিম জ্যাকেট পরেছিলেন। তবে, নায়িকার এই ঢিলেঢালা জ্যাকেটের মধ্যেও  তাঁর বেবি বাম্প বা গর্ভাবস্থার স্ফীতোদর স্পষ্ট বোঝা যাচ্ছে।

 

deepika ranveer baby

দীপিকা নীল ডেনিম পোশাকের সঙ্গে হলুদ রঙের স্নিকার্স পরেছিলেন, যা তাঁর লুককে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। চুলে পনিটেল এবং চোখে সানগ্লাস পরা দীপিকার লুকে মন গড়েছে বহু অনুগামীর। 'মম- টু-বি' দীপিকার চেহারায় গর্ভাবস্থার সেই বিশেষ দীপ্তি বা 'গ্লো' স্পষ্টভাবে ফুটে উঠেছে। 

প্রসঙ্গত, গর্ভাবস্থাতেও দীপিকা অত্যন্ত সক্রিয় রয়েছেন। তাঁকে শীঘ্রই 'রাকা' ছবিতে দেখা যাবে। এই ছবিতে দীপিকার চরিত্রটি সম্পর্কে নতুন কিছু তথ্য সামনে এসেছে। ছবির নির্মাতারা আগেই নিশ্চিত করেছিলেন যে, এই ছবিতে তিনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন এবং জানা যাচ্ছে, গর্ভাবস্থা চলাকালীনও তিনি ছবির শ্যুটিং চালিয়ে যাবেন। দীপিকাকে দুর্দান্ত সব অ্যাকশন দৃশ্যে দেখা যাবে। সেই সঙ্গে তাঁর অভিনীত আবেগঘন দৃশ্যগুলোও দর্শকদের মন ছুঁয়ে যাবে। 

 

POST A COMMENT
Advertisement