Kangana Chirag Relationship: 'এতদিনে আমাদের সন্তান...,' চিরাগের সঙ্গে প্রেম করেন কঙ্গনা? অবশেষে জল্পনার অবসান

Relationship Gossips: বর্তমানে ফের শিরোনামে বলিউড অভিনেত্রী তথা রাজনীতিবিদ। এবারের চর্চার বিষয় হল কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ানের সঙ্গে তাঁর সম্পর্ক।

Advertisement
'এতদিনে আমাদের সন্তান...,' চিরাগের সঙ্গে প্রেম করেন কঙ্গনা? কঙ্গনা -চিরাগ

আলোচনায় থাকেন কঙ্গনা রানাওয়াত। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বিষয়ে সোচ্চার হন তিনি। বর্তমানে ফের শিরোনামে বলিউড অভিনেত্রী তথা রাজনীতিবিদ। এবারের চর্চার বিষয় হল কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ানের সঙ্গে তাঁর সম্পর্ক। নানা জল্পনার পরে এবিষয়ে খোলাখুলি নিজের মতামত প্রকাশ করেছেন কঙ্গনা।

সংসদীয় বা দলীয় কাজের সূত্রে যখনই কঙ্গনা- চিরাগের দেখা হয়, তাঁদের ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। কখনও তাঁদের হাসতে, তো কখনও হাততালি দিতে দেখা গেছে। আবার কখনও একে অপরকে ডেকে নিয়ে আলিঙ্গন করতে দেখা যায়। তাঁদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল, তবে এবার কঙ্গনা সেই সব জল্পনার অবসান ঘটিয়েছেন। স্পষ্টভাবে জানিয়েছেন যে, চিরাগ পাসওয়ান তাঁর শুধুমাত্র একজন ভাল বন্ধু-এর বেশি কিছু নয়।

চিরাগের সঙ্গে কঙ্গনার সম্পর্ক কী?

কঙ্গনা- চিরাগের মধ্যে প্রেমের সম্পর্কের আছে কিনা, এবিষয়ে কঙ্গনা নিজের মত জানিয়েছেন  সংবাদসংস্থাকে। তাঁর কথায়, "না, চিরাগ আমার শুধুই একজন বন্ধু। যখনই আমি ওঁর কথা ভাবি, ওঁকে একজন বন্ধু হিসেবেই দেখি।" তাঁদের দু'জনের মধ্যে কখনও কোনও প্রেমের সম্পর্ক ছিল কিনা- এই প্রশ্নের জবাবে তিনি সোজাসাপ্টা উত্তর দেন, "আমাদের মধ্যে কোনও প্রেমের সম্পর্ক নেই। আমরা একে অপরকে বহু বছর ধরে চিনি।"

রসিকতা করে অভিনেত্রী- সাংসদ আরও যোগ করেন, "প্রায় ১০ বছর আগে আমরা একসঙ্গে একটি ছবিতে কাজ করেছিলাম। আমাদের মধ্যে যদি সত্যিই কিছু ঘটে থাকত, তবে এতদিনে আমাদের সন্তানও হয়ে যেত। আমাদের মধ্যে যদি প্রেমের সম্পর্ক গড়ে ওঠারই থাকত, তবে তা এতদিনে নিশ্চয়ই হয়ে যেত।"

কঙ্গনার এই মন্তব্যে আবারও স্পষ্ট হয়ে গেল যে, তাঁদের দু'জনের মধ্যে শুধুই বন্ধুত্বের সম্পর্ক রয়েছে, কোনও প্রেমের সম্পর্ক নয়। তাঁর এই অকপট ও মজাদার বাচনভঙ্গি নিঃসন্দেহে ভক্তদের নজর কেড়েছে।

কঙ্গনার সঙ্গে চিরাগের কাজ 

২০১১ সালে মুক্তিপ্রাপ্ত 'মিলে না মিলে হাম' ছবিতে কঙ্গনা ও চিরাগ পাসওয়ান একসঙ্গে কাজ করেছিলেন। এই ছবিটির মাধ্যমেই বলিউডে চিরাগের অভিষেক ঘটেছিল। ছবিটি পরিচালনা করেছিলেন তানভীর খান। এই ছবিতে কঙ্গনা ও চিরাগ ছাড়াও অভিনয় করেছিলেন নীরু বাজওয়া এবং সাগরিকা ঘাটগে। ছবিটি বক্স অফিসে খুব একটা সাফল্য না পেলেও, এর মাধ্যমেই তাঁদের বন্ধুত্বের সূচনা হয়েছিল—যা আজও অটুট রয়েছে।

Advertisement

প্রসঙ্গত, কঙ্গনার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবিটি হল 'ইমার্জেন্সি'। এই ছবিটি তিনি নিজেই পরিচালনা করেছেন এবং এতে ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন। খুব শীঘ্রই কঙ্গনাকে 'ক্যুইন ২' এবং 'তনু ওয়েডস মনু ৩' ছবিতে দেখা যাবে। 

 

POST A COMMENT
Advertisement