3 Idiots Sequel: 3 Idiots-এর সিক্যুয়েল আসছে, চরিত্ররাও একই, কাজ কতদূর এগোল? জানালেন পরিচালক

রাজকুমার হিরানি জানালেন, এ বারে আর ছাত্রাবস্থা নয়। ফারহান, রাজু ও র‍্যাঞ্চোর জীবন ২০ বছর পর কেমন হয়েছে, তা নিয়েই গল্প। যদি এই গল্পটি চূড়ান্ত হয়ে যায়, তাহলেই তা সিনেমার রূপ দেওয়া হবে। এই নিয়ে আপাতত আলোচনা চলছে। 

Advertisement
3 Idiots-এর সিক্যুয়েল আসছে, চরিত্ররাও একই, কাজ কতদূর এগোল? জানালেন পরিচালক 3 Idiots ছবির সিক্যুয়েল নিয়ে রাজকুমার হিরানি
হাইলাইটস
  • 3 Idiots-এর সিক্যুয়েলের স্ক্রিপ্ট লেখা চলছে
  • কী রকম হবে চিত্রনাট্য?
  • আমির খান, শরমন যোশী, আর মাধবন থাকবেন?

3 Idiots-এর সিক্যুয়েল আসছে। প্রায় নিশ্চিত করে দিলেন পরিচালক রাজকুমার হিরানি। ২০০৯ সালে 3 Idiots রিলিজ করেছিল। বলিউডের ইতিহাসে অন্যতম সেরা হিট ছবি। বিরাট অঙ্কের ব্যবসা করেছিল। সেই 3 Idiots-এর সিক্যুয়ালের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। 

3 Idiots-এর সিক্যুয়েলের স্ক্রিপ্ট লেখা চলছে

সংবাদ সংস্থা ANI-কে দেওয়া একটি সাক্ষাত্‍কারে রাজকুমার হিরানি জানিয়েছেন, এখনও স্ক্রিপ্ট লেখা চলছে। যতক্ষণ না চিত্রনাট্য লেখা শেষ হবে, ততদিন পর্যন্ত রিলিজ নিয়ে কিছু বলা যাবে না। তাঁর কথায়, 'গল্প লেখা চলছে। আমরা এখনও লিখছি। আমি অন্য একটি গল্প লিখছিলাম, তারপর দেখলাম, যা লিখেছি, তা 3 Idiots-এর সিক্যুয়েলের জন্য ফিট হয়ে যাচ্ছে।'

কী রকম হবে চিত্রনাট্য?

রাজকুমার হিরানি জানালেন, এ বারে আর ছাত্রাবস্থা নয়। ফারহান, রাজু ও র‍্যাঞ্চোর জীবন ২০ বছর পর কেমন হয়েছে, তা নিয়েই গল্প। যদি এই গল্পটি চূড়ান্ত হয়ে যায়, তাহলেই তা সিনেমার রূপ দেওয়া হবে। এই নিয়ে আপাতত আলোচনা চলছে। 

আমির খান, শরমন যোশী, আর মাধবন থাকবেন?

এই বিষয়টি একেবারে স্পষ্ট করে দিয়েছেন রাজকুমার হিরানি। তিনি জানিয়েছেন, চরিত্রে কোনও বদল হবে না। যাঁরা ২০০৯ সালের 3 Idiots-এ ছিলেন, তাঁরাই থাকবেন। তবে পুরোটাই নির্ভর করছে ভাল চিত্রনাট্যের উপরে। এর আগে মুন্নাভাই এমবিবিএস-এর সিক্যুয়েল তৈরি করেছিলেন রাজকুমার হিরানি। নাম ছিল 'লগে রাহো মুন্নাভাই'। সেই ছবিও ব্যাপক হিট করেছিল। হিরানির কথায়, 'মুন্নাভাইয়ের সিক্যুয়েল যখন বানিয়েছিলাম, তখনও সিক্যুয়েল বানাতেই হবে, এই রকম উদ্দেশ্য ছিল না। ওই সময় বলিউডে সবার বিশ্বাস ছিল, কোনও হিট ছবির সিক্যুয়েল চলে না। কারণ একটিও সিক্যুয়েল চলেনি।'

২০০৯ সালে 3 Idiots রিলিজ করেছিল। বলা হয়, ওই ছবিতে সমাজকর্মী সোনম ওয়াংচুকের ভূমিকায় অভিনয় করেছিলেন আমির খান। যদিও এই নিয়ে বিতর্ক রয়েছে। 

Advertisement

POST A COMMENT
Advertisement