Aamir Khan Wedding First Photo: গৌরীর সঙ্গে তৃতীয় বিয়ে সারলেন আমির, দেখুন প্রথম ছবি

বিয়ের পর আনন্দে মেতে ওঠেন নবদম্পতি। চোখে আনন্দাশ্রু। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতেই সম্পন্ন হয়েছে রেজিস্ট্রি বিয়ে।

Advertisement
গৌরীর সঙ্গে তৃতীয় বিয়ে সারলেন আমির, দেখুন প্রথম ছবিআমিরের তৃতীয় বিয়ের ছবি। (Photo: Instagram @spicesocial)
হাইলাইটস
  • তৃতীয় বিয়ে সারলেন আমির।
  • গৌরীর সঙ্গে রেজিস্ট্রি বিয়ে সারলেন।

প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে তৃতীয় বার বিয়ে সারলেন বলিউডের 'মিস্টার পারফেকশনিস্ট' আমির খান। রবিবার সই করে বিয়ে সারলেন। প্রকাশ্যে এল বিয়ের প্রথম ছবি। জাঁকজমকহীন, অত্যন্ত সাদামাটাভাবেই চার হাত এক হল। তবে আয়োজন ছিমছাম হলেও আমিরের জীবনের বিশেষ মুহূর্তে উপস্থিত ছিল গোটা পরিবার।

ছবিতে দেখা যাচ্ছে, ঘরোয়া, আবেগঘন এবং উৎসবমুখর পরিবেশ। আইনি কাগজে সই করছেন আমির। নবদম্পতির মুখে চওড়া হাসি। তাঁদের ঘিরে রয়েছেন পরিবারের সদস্যরা। প্রত্যেকের চোখেমুখেই আনন্দ। 

কনে গৌরীর কোলে বসে তাঁর পুত্র কুইন। অন্য দিকে আমিরের ঠিক পিছনেই হুইলচেয়ারে বসে হাসিমুখে আশীর্বাদ করছেন তাঁর ৯১ বছরের বৃদ্ধা মা জিনাত হুসেন। আমির ও কিরণ রাওয়ের পুত্র আজাদকেও দেখা যাচ্ছে। সমাজমাধ্যমে তুমুল ভাইরাল হয়েছে এই পারিবারিক ফ্রেম।

সাধারণ পোশাকেই ধরা দিলেন আমির। তাঁর পরনে অফ-হোয়াইট রঙের সাধারণ কুর্তা-পায়জামা। গৌরীর পরেছেন হালকা গোল্ডেন-বেইজ রঙের একটি ঐতিহ্যবাহী সালোয়ার স্যুট, যার ওপর সুতোর কাজ। বিনুনি করা চুল, হালকা মেকআপ আর মুখের এক চিলতে হাসিতেই নজর কেড়েছেন গৌরী। তাঁর এই স্নিগ্ধ ও মার্জিত রূপ মন ছুঁয়েছে অনুরাগীদের। সাধারণত অত্যন্ত সাধারণ পোশাকে অভ্যস্ত গৌরীকে। 

ছবির ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে, ফুল দিয়ে সাজানো একটি ঘর এবং টেবিলে রাখা রেজিস্ট্রি খাতা। দুই পরিবারের ঘনিষ্ঠদের উপস্থিতিই বলে দিচ্ছে, বিশেষ মুহূর্তকে ব্যক্তিগত এবং স্মরণীয় করে রাখতে চেয়েছিলেন দু'জন। 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Spice (@spicesocial)

৬১ বছর বয়সে জীবনের এক নতুন অধ্যায় শুরু করলেন আমির। গৌরী স্প্র্যাটকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন অভিনেতা। প্রথম ছবি প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছে। নতুন জুটিকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন অনুরাগীরা।

POST A COMMENT
Advertisement