Aamir Khan Third Wedding Plans: কোনও আড়ম্বর ছাড়াই বিয়ে সারবেন আমির, গৌরী! জুটির রিসেপশনে কারা হাজির থাকবেন?

Bollywood Wedding: ৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসবেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। গৌরীর বয়স ৪৭ বছর। দু'জনের বয়সের ফারাক ১৪ বছর। আগামী ৫ জুলাই, আইনী বিয়ে সারবেন আমির- গৌরী।

Advertisement
কোনও আড়ম্বর ছাড়াই বিয়ে সারবেন আমির, গৌরী! জুটির রিসেপশনে কারা হাজির থাকবেন? গৌরী স্প্র্যাট, আমির খান

বলিউডে ফের সানাই বাজতে চলেছে। দীর্ঘদিনের বান্ধবী গৌরী স্প্র্যাটকে বিয়ে করতে চলেছেন আমির খান। ৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসবেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। গৌরীর বয়স ৪৭ বছর। দু'জনের বয়সের ফারাক ১৪ বছর। আগামী ৫ জুলাই, আইনী বিয়ে সারবেন আমির- গৌরী। শুধুমাত্র পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে জুটির এই বিয়ের অনুষ্ঠান হবে। অর্থাৎ, এবার কোনও আড়ম্বর ছাড়াই মুম্বইতে শুধুমাত্র পরিবারের সদস্যদের উপস্থিতিতে এই বিয়ের অনুষ্ঠানটি সম্পন্ন হবে। এমনকী, বিয়ের পর জমকালো রিসেপশনেরও তাঁদের কোনও পরিকল্পনা আপাতত নেই।

আমির ও গৌরী 'স্পেশাল ম্যারেজ অ্যাক্ট'-এর অধীনে তাঁদের আইনি বিয়ে সারবেন। বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর আমিরের বাড়িতেই ছোট পরিসরে পারিবারিক উদযাপনের আয়োজন করা হবে। মনে করা হচ্ছে, এই অনুষ্ঠানে বলিউডের কোনও তারকা উপস্থিত থাকবেন না। আগে শোনা গিয়েছিল, আমিরের বিয়েতে হাজির থাকতে পারেন সলমন খান এবং শাহরুখ খান। তবে এখন খবর পাওয়া যাচ্ছে, তাঁরাও সামিল হবেন না। 

আমিরের প্রেমিকা গৌরী, গত কয়েক মাস ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। আমির নিজেই তাঁর জন্মদিনে প্রথম তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন। গৌরীর বাড়ি বেঙ্গালুরুতে। তাঁর মা ভারতীয় এবং বাবা আইরিশ। দীর্ঘদিন ধরে কর্পোরেট দুনিয়া ও ব্যবসার সঙ্গে যুক্ত তিনি। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তিনি ফ্যাশন, সৌন্দর্য এবং লাইফস্টাইল বিষয়ক ব্যবসায়ও করেছেন। আমির ও গৌরীর পরিচয় নতুন নয়; তাঁরা একে অপরকে প্রায় ২৫ বছর ধরে চেনেন। তবে তাঁদের প্রেমের সম্পর্কটি গড়ে ওঠে কয়েক বছর আগে এবং সময়ের সঙ্গে সঙ্গে তা আরও গভীর হয়।

বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায় যে, গৌরীর আগেও বিয়ে হয়েছিল এবং তাঁর একটি সন্তান রয়েছে। অন্যদিকে, দুই বিয়ের পর আমির খান নতুন জীবন শুরু করতে চলেছেন। অভিনেতার পরিবারের সদস্যদের সঙ্গেও ভালই সম্পর্ক তারকার হবু পত্নীর। শুধু তাই নয়, শোনা যায়, আমিরের সন্তানদের সঙ্গে গৌরীর বেশ ভাল সম্পর্ক গড়ে উঠেছে।

Advertisement

আমির তাঁর ৬০তম জন্মদিনে সংবাদমাধ্যমের সামনে গৌরীর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। অভিনেতা জানিয়েছিলেন যে, তিনি এমন একজন জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন, যাঁর সঙ্গে তিনি অত্যন্ত স্বাচ্ছন্দ্য ও সুখী বোধ করেন। এরপর থেকে তাঁদের বহুবার একসঙ্গে দেখা গেছে এবং তাঁদের বিয়ের গুঞ্জনও বারবার ছড়িয়েছে।

প্রসঙ্গত, আমির খান প্রথমে রীনা দত্তকে বিয়ে করেন। তাঁদের দুই সন্তান রয়েছে। ১৬ বছর একসঙ্গে কাটানোর পর ২০০২ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এই বিচ্ছেদের বছর তিনেক পরে ২০০৫ সালের ২৮ ডিসেম্বর বিয়ে করেন আমির খান ও কিরণ রাও। এর ছয় বছর পর ২০১১ সালে সারোগেসি পদ্ধতিতে জন্ম হয় তাঁদের ছেলে আজাদের। কিন্তু এই সম্পর্কও টেকেনি। ২০২১ সালে, যৌথ বিবৃতি নিয়ে নিজেদের ১৫ বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদের কথা ঘোষণা করেন আমির ও কিরণ। যদিও এই বিবাহবিচ্ছেদকে সমাপ্তি হিসাবে না দেখে, একটি নতুন যাত্রার সূচনা করতে চেয়েছিলেন তাঁরা। ছাদ আলাদা হলেও বিচ্ছেদের পর, কিরণ ও আমির ভাল বন্ধু এবং একসঙ্গে কাজও করছেন। 

 

POST A COMMENT
Advertisement