Nana Patekar Death: প্রয়াত নানা পাটেকর, বুকে তীব্র ব্যথা ছিল, হবে ময়নাতদন্ত

আজ ভোরে গোয়ার বাড়িতে তাঁর তীব্র বুকে ব্যথা হয়েছিল। খবর পেয়ে একটি মেডিক্যাল টিমকে তাঁর ফ্ল্যাটে পাঠানো হয়। সেখানে তাঁকে অচেতন অবস্থায় পাওয়া যায় বলে জানা যাচ্ছে। এরপর তাঁকে কার্ডিয়াক ম্যাসাজ দেওয়া হয়। এমনকী নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু হাসপাতালের চিকিৎসকরা সকাল ৫টা ২০ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন বলে খরর। যেহেতু এটি একটি মেডিকো-লিগ্যাল কেস, তাই আজই তাঁর ময়নাতদন্ত করা হবে বলে জানা যাচ্ছে। 

Advertisement
প্রয়াত নানা পাটেকর, বুকে তীব্র ব্যথা ছিল, হবে ময়নাতদন্ত প্রয়াত নানা পাটেকর (ছবি: ফেসবুক)
হাইলাইটস
  • আজ ভোরে তাঁর তীব্র বুকে ব্যথা হয়েছিল
  • খবর পেয়ে একটি মেডিক্যাল টিমকে তাঁর ফ্ল্যাটে পাঠানো হয়
  • সেখানে তাঁকে অচেতন অবস্থায় পাওয়া যায়

প্রয়াত বলিউড অভিনেতা নানা পাটেকর। বৃহস্পতিবার সকালেই তাঁর মৃত্যুর খবর সামনে এসেছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫। গোয়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া সিনে প্রেমীদের মনে। 

কীভাবে মৃত্যু? 
যতদূর খবর, আজ ভোরে গোয়ার বাড়িতে তাঁর তীব্র বুকে ব্যথা হয়েছিল। খবর পেয়ে একটি মেডিক্যাল টিমকে তাঁর ফ্ল্যাটে পাঠানো হয়। সেখানে তাঁকে অচেতন অবস্থায় পাওয়া যায় বলে জানা যাচ্ছে। এরপর তাঁকে কার্ডিয়াক ম্যাসাজ দেওয়া হয়। এমনকী নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু হাসপাতালের চিকিৎসকরা সকাল ৫টা ২০ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন বলে খরর। যেহেতু এটি একটি মেডিকো-লিগ্যাল কেস, তাই আজই তাঁর ময়নাতদন্ত করা হবে বলে জানা যাচ্ছে। 

সংবাদ সংস্থা এএনআই-তে ডা: শেখর জানিয়েছেন, ৪৫ মিনিট ধরে সিপিআর দেওয়া হয় নানা পাটেকরকে। কিন্তু তিনি রেসপন্স করেননি। তাঁর মৃত্যু হয়। আর এই খবরেই শোকের ছায়া বলিউড সহ গোটা দেশের সিনেমা প্রেমীদের মনে। 

প্রসঙ্গত, ১৯৫১ সালের ১ জানুয়ারি মহারাষ্ট্রে জন্ম বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের। তবে এটা তাঁর আসল নাম নয়। তাঁর নাম বিশ্বনাথ পাটেকর। তবে তিনি নানা পাটেকর হিসেবেই গোটা দেশে পরিচিত। তাঁর সাবলীল অভিনয়, সংলাপ বলার ভঙ্গিই তাঁকে আলাদা পরিচয় তৈরি করে দিয়েছে ফিল্ম জগতে। 

একের পর এক হিট হিন্দি এবং মারাঠি ছবিতে অভিনয় করেছেন তিনি। পরিন্দা, ক্রান্তিবীর, অব তক ছপ্পনের মতো ফিল্মে অভিনয় করেন। আবার ওয়েলকাম-এর মতো হাসির ছবিতে অভিনয় করেও দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন। অভিনয়ের স্বীকৃতি হিসাবে একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। ২০১৩ সালে তাঁকে পদ্মশ্রী সম্মান দেওয়া হয়।

সিনে বিশেষজ্ঞদের মতে, নানা পাটেকরের ছিলেন  ভারতীয় ফিল্ম জগতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁর সাবলীল অভিনয় থেকে অনেকেই শিখতেন। তাই তাঁর মৃত্যুতে ইতিমধ্যেই শোকের ছায়া নেমে এসেছে। 

 

POST A COMMENT
Advertisement