Bigg Boss New Season Updates: সঞ্চালক রূপে ফিরছেন সলমন, আসছে 'বিগ বস'-র নতুন সিজন, কবে থেকে শুরু?

Salman Khan Bigg Boss: প্রতি সিজনেই দর্শকদের জন্যে পরতে পরতে যেমন থাকে চমক, তেমনই প্রত্যেকবারই সমালোচনার শীর্ষে ওঠে এই শো। 'বিগ বস হাউজ সব সময়ই বিতর্ক, ঝগড়া এবং অজানা গোপনীয়তার কারণে দর্শকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে।

Advertisement
সঞ্চালক রূপে ফিরছেন সলমন, আসছে 'বিগ বস'-র নতুন সিজন, কবে থেকে শুরু? সলমন খান

জনপ্রিয় রিয়্যালিটি শো 'বিগ বস' নিয়ে দর্শকদের উত্তেজনা বরাবর তুঙ্গে থাকে। প্রতি সিজনেই দর্শকদের জন্যে পরতে পরতে যেমন থাকে চমক, তেমনই প্রত্যেকবারই সমালোচনার শীর্ষে ওঠে এই শো। 'বিগ বস হাউজ সব সময়ই বিতর্ক, ঝগড়া এবং অজানা গোপনীয়তার কারণে দর্শকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। ২৪ ঘণ্টা ক্যামেরার নজরদারিতে থাকা এই বাড়ির ভেতরে আসলে কী ঘটে, তা নিয়ে প্রায় সকলের মনেই প্রবল কৌতূহল থাকে। এছাড়া, সুপারস্টার সলমন খানের সঞ্চালনা শৈলীও দর্শকদের অত্যন্ত পছন্দের। সপ্তাহান্তে প্রতিযোগীদের তিনি যেভাবে শাসন বা পরামর্শ দেন, তা দেখাটা বেশ উপভোগ্য।

আসছে নতুন সিজন

সলমন খান গত ১৬ বছর ধরে বিগ বস সঞ্চালনা করছেন। তিনি এখন নতুন সিজন সঞ্চালনার প্রস্তুতি শুরু করেছেন। শো-এর নির্মাতারা ২০তম বর্ষপূর্তি উপলক্ষে 'বিগ বস ২০'-এর ঘোষণা করেছেন। 'বিগ বস'-র সেই বিখ্যাত 'চোখ'-এর লোগোটি সম্পূর্ণ নতুন রূপে উন্মোচন করা হয়েছে। এই নতুন নকশা 'বিগ বস'-র গৌরবময় ঐতিহ্যকে সম্মান জানানোর পাশাপাশি, শোয়ের জন্য একটি নতুন যুগের সূচনার ইঙ্গিত দেয়।

বদলে গেল বিগ বসের 'চোখ'

গত ২০ বছরের স্মরণীয় মুহূর্তগুলো থেকে অনুপ্রাণিত হয়ে বিগ বসের নতুন 'চোখ'-র লোগোটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যা শো-র ঘরের ভেতরের জগতের এক ঝলক তুলে ধরে। নকশাটিতে একাধিক দরজার আবহ রয়েছে, যা বিগ বস হাউসের গল্পকে ফুটিয়ে তোলে। এই নতুন পরিচিতিটি এমন ইঙ্গিতও দেয় যে, এই সিজনে প্রতিটি নাটকীয় মোড় একজন প্রতিযোগীর পুরো যাত্রাপথ বদলে দিতে পারে এবং প্রতিটি সিদ্ধান্ত নতুন ও চমকপ্রদ সুযোগ বয়ে আনতে পারে।

ভক্তদের মধ্যে বাড়তি উত্তেজনা

নতুন সিজন আসার ঘোষণার সঙ্গে সঙ্গে প্রতিযোগীদের নিয়েও দর্শকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। অনেকেই বিভিন্ন তারকার নাম নিয়ে মন্তব্য করছেন। তালিকার শীর্ষে রয়েছে যোগেশ রাওয়াতের নাম, যিনি সম্প্রতি 'লক আপ ২' (Lock Up 2)-এ অংশ নিয়েছিলেন। ওই শো-তে তিনি ভাল খেললেও শেষ পর্যন্ত বাদ পড়ে যান। এছাড়া সিভেট তোমরের নামও বেশ জোরালোভাবে উঠে আসছে। তবে শো শুরু হতে এখনও বেশ কিছুটা সময় বাকি, তাই প্রতিযোগীদের নাম শীঘ্রই প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে।

Advertisement

হিন্দি ছাড়াও যেসব ভাষায় দেখা যাবে 'বিগ বস' 

এ বছর বিগ বসের নির্মাতারা টেলিভিশনের ক্ষেত্রে এক ভিন্ন কৌশল গ্রহণ করেছেন। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, হিন্দি সংস্করণের পাশাপাশি মারাঠি, বাংলা, কন্নড় এবং তামিলের মতো অন্যান্য ভাষার বিগ বস-এর নতুন সিজনগুলোও একই সময়ে শুরু হতে পারে। এর অর্থ হল, প্রতিটি অঞ্চলের দর্শকরা তাদের নিজস্ব ভাষায় 'বিগ বস' উপভোগ করতে পারবেন। তবে নির্মাতারা এখনও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেননি। শুধুমাত্র 'বিগ বস বাংলা' আসার খবর নিশ্চিত। এই নন- ফিকশন শো সঞ্চালনা করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়।   


 

POST A COMMENT
Advertisement