Janhavi kapoor: কীভাবে EMI মেটান জাহ্নবী? খোলসা করলেন

Janhavi kapoor Instagram: ইনস্টাগ্রামে জাহ্নবী কাপুরের গ্ল্যামার লাইফ দেখা যায়। হবে না-ই বা কেন? সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে জাহ্নবীর রোজগার নিছক কম নয়। ওই রোজগারের টাকায় EMI মেটান জাহ্নবী। একটি ইন্টারভিউতে বিষয়টি খোলসা করেছেন জাহ্নবী।

Advertisement
কীভাবে EMI মেটান জাহ্নবী? খোলসা করলেন জাহ্নবী কাপুর
হাইলাইটস
  • EMI মেটান জাহ্নবী
  • পার্সোনাল ও প্রফেশনাল লাইফ আলাদা
  • সোশ্যাল মিডিয়ায় বেশি রোজগার

প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর কন্যা জাহ্নবী কাপুরের (Janhavi kapoor)  রিয়েল ও রিল লাইফ একদম আলাদা। অনস্ক্রিনে জাহ্নবীকে একেবারে সাদামাটা, লাজুক, সাধারণ মেয়ে হিসেবেই দেখেন দর্শকরা। অফস্ক্রিনে ততটাই গ্ল্যামারাস জাহ্নবী Janhavi kapoor Instagram)। সোশ্যাল মিডিয়ায় জাহ্নবী কাপুরের ভক্ত সংখ্যা প্রচুর। সম্প্রতি তাঁর ছবি 'মিলি' রিলিজ করেছে। ছবির প্রমোশনে জাহ্নবীর গ্ল্যামারাস অবতার বেশ সাড়া ফেলেছে। 

EMI মেটান জাহ্নবী (Janhavi kapoor)

ইনস্টাগ্রামে জাহ্নবী কাপুরের গ্ল্যামার লাইফ দেখা যায়। হবে না-ই বা কেন? সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে জাহ্নবীর রোজগার নিছক কম নয়। ওই রোজগারের টাকায় EMI মেটান জাহ্নবী। একটি ইন্টারভিউতে বিষয়টি খোলসা করেছেন জাহ্নবী।

পার্সোনাল ও প্রফেশনাল লাইফ আলাদা

একটি লাইফস্টাইল ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাত্‍কারে জাহ্নবী কাপুর জানান, ইনস্টাগ্রাম সহ সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে যা আয় হয়, সেই টাকা তিনি ইএমআই দেন। তাঁর কথায়, 'আমাকে মাঝেমাঝেই লোক জিগ্গেস করেন, সিনেমায় তো একজন মধ্যবিত্ত সাধারণ মেয়ের ভূমিকায় আপনাকে দেখা যায়, সোশ্যাল মিডিয়ায় আবার একেবারে অন্য রকম কেন? সত্যি বলতে, একটা আমার পার্সোনাল লাইফ, যেখানে আমায় মণীষ মালহোত্রার ডিজাইনের পোশাকে দেখা যায়, আরেকটা প্রফেশনাল লাইফ। সেখানে চরিত্রের চাহিদা মতো পোশাক ও গ্ল্যামার থাকে। আমি চেষ্টা করি, রিয়েল লাইফে সত্য ভাবমূর্তি রাখার। আমি যেমন, তেমনই থাকি রিয়েল লাইফে। রিল লাইফে যেমন চরিত্র পাই, সে ভাবে নিজেকে প্রেজেন্ট করি।'

সোশ্যাল মিডিয়ায় বেশি রোজগার

জাহ্নবী কাপুর জানাচ্ছেন, সোশ্যাল মিডিয়া জীবন বেশ মজার। তাঁর কথায়, 'আমি সোশ্যাল মিডিয়ায় চেষ্টা করি, যাতে ব্র্যান্ড আমায় এনডোর্সমেন্টের জন্য অ্যাপোর্চ করে। সেই টাকায় যাতে EMI দিতে পারি। সোশ্যাল মিডিয়া আমার কাছে রোজগারের একটি মজার বিকল্প। আমাকে মিষ্টি দেখতে লাগলে, প্রচুর মানুষ আমার ছবি দেখবেন। আরও বেশি ব্র্যান্ড আমায় এনডোর্সমেন্টের অফার দেবে। যত বেশি রোজগার করব, EMI দিতেও সুবিধা হবে।'

Advertisement

POST A COMMENT
Advertisement