Rajpal Yadav: রাজপাল জেলে যাবেন, প্রেমানন্দ মহারাজ আগেই জানতেন? সেই VIDEO VIRAL

রাজপাল যাদব যে জেল খাটবেন, তা নাকি আগে থেকেই জানতে পেরেছিলেন বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজ? সে কারণে কি অভিনেতাকে সতর্কও করেছিলেন এই ধর্মগুরু? ২ মাস আগের একটি ভিডিও ভাইরাল হয়েছে এই আবহে। বড় ইঙ্গিত মিলেছে সেই ভিডিওতে।

Advertisement
রাজপাল জেলে যাবেন, প্রেমানন্দ মহারাজ আগেই জানতেন? সেই VIDEO VIRAL
হাইলাইটস
  • রাজপাল যাদব জেল খাটবেন
  • আগেই জানতেন প্রেমানন্দ মহারাজ
  • ২ মাসের আগের ভিডিও ঘিরে শোরগোল

কৌতুক অভিনেতা রাজপাল যাদব বিপকে ফেঁসেছেন। চেক বাউন্স মামলায় তিনি ৯ কোটি টাকা পরিশোধ করতে না পেরে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। বর্তমানে তিনি রয়েছেন তিহার জেলে। এই কঠিন পরিস্থিতিতে তাঁর পাশে দাঁড়িয়েছে বলিউড। তাঁকে অর্থ সাহায্য করতে এগিয়ে এসেছেন সলমন খান, সোনু সুদ, বরুণ ধাওয়ান, নওয়াজউদ্দিন সিদ্দিকা, অজয় দেবগন, মিকা সিং সহ একাধিক তারকা। এর মাঝেই অভিনেতার একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, মাস দু'য়েক আগে তিনি গিয়েছিলেন বৃন্দাবনে। সাক্ষাৎ করেছিলেন প্রেমানন্দ মহারাজের সঙ্গে। তাঁকে দেখেই কি আগাম খারাপ সময়ের ইঙ্গিত দিয়েছিলেন বাবা প্রেমানন্দ? 

এই ভিডিও দেখার পর অনেকেই মনে করছেন, প্রেমানন্দ মহারাজ রাজপালের আসন্ন বিপর্যয় বুঝতে পেরেছিলেন। সেই কারণেই তিনি অভিনেতাকে প্রতিটি চ্যালেঞ্জকে দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করার পরামর্শ দিয়েছিলেন। মহারাজের সঙ্গে সাক্ষাতের সময়ে অভিনেতা আবেগপ্রবণ হয়ে পড়েন। 

রাজপালকে কী পরামর্শ দিয়েছিলেন প্রেমানন্দ মহারাজ?
প্রেমানন্দ মহারাজ প্রথমে রাজপালের সুস্থতা সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। অভিনেতা প্রেমানন্দকে তাঁর কমেডির একটি্ নমুনাও দেখিয়েছিলেন। রাজপালের কমেডি দেখে তাঁকে প্রাণ খুলে হাসতে দেখা গিয়েছিল। রাজপালকে পরামর্শ দেওয়ার সময়ে প্রেমানন্দ মহারাজ বলেছিলেন, 'জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আমাদের মন ঈশ্বরের সঙ্গে যুক্ত রাখা। কারণ জীবনে দুঃখ এবং ঝামেলা আসে। কখনও কখনও আমাদের প্রিয়জনের থেকে আলাদা হতে হয়। এমন পরিস্থিতি তৈরি হয় যে বেঁচে থাকাই কঠিন হয়ে পড়ে। আর্থিক সমস্যা, জীবনে অনেক আচরণগত সমস্যা আসে। সেই সময়ে কেবল ঈশ্বরই আমাদের যত্ন নিতে পারেন।'

প্রেমানন্দ মহারাজ আরও বলেন, 'তোমার সঙ্গে খাওয়া-দাওয়া করবে অনেকে। সে সময়ে তাঁরা তোমার সঙ্গে করমর্দন করবে। কিন্তু আগামীকাল তুমি যদি কোনও সমস্যার সম্মুখীন হও তাহলে তারা সরে যাবে। একমাত্র বিপদের সময়ে ঈশ্বরই তোমাকে সহায়তা করেন। তাই ঈশ্বরকে স্মরণ করো। তাঁর নাম জপ করো। প্রতিটি প্রতিকূলতা, প্রতিটি দুঃখের সঙ্গে লড়াই করতে শেখো এবং কখনও হাল ছেড় না। প্রতিটি সমস্যায় দৃঢ় থাকুন। কখনও হাল ছেড়ে দেবেন না। ভগবানের নাম জপ করতে থাকুন। ভগবান অসীম শক্তি এবং সহায়তা দেন। আমরা ভগবানকে ভুলে গিয়েছি। আর সেই কারণেই আজ আমরা অনুতপ্ত।' রাজপাল প্রেমানন্দ মহারাজের কথা মনোযোগ সহকারে শোনেন। এই সময়ে তিনি আবেগপ্রবণ হচয়ে পড়েন। কিন্তু তিনি তাঁর আবেগ গোপন রেখেছিলেন। রাজপাল তাঁকে বলেন, পরেরবার তিনি তাঁর স্ত্রীকে সঙ্গে করে নিয়ে আসবেন। 

Advertisement

ভিডিও দেখে অনেকেই মনে করছেন, প্রেমানন্দ জানতেন রাজপাল বিপদে পড়তে চলেছেন। তাই তিনি অভিনেতাকে সাহসী থাকার পরামর্শ দিয়েছিলেন। কিছু ব্যবহারকারী রাজপালের দৃঢ় অবস্থানের জন্য ভগবানের নাম জপ এবং ঈশ্বরের প্রতি তাঁর বিশ্বাসকে দায়ী করেছেন। 

 

POST A COMMENT
Advertisement