
বৈভব রেখকে বিয়ে করছেন দিয়া মির্জা (ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম)ভ্যালেন্টাইন্স ডে-এর পরের দিন সোমবার অভিনেত্রী দিয়া মির্জার (Diya Mirza) বিয়ে। এবারে বয়ফ্রেন্ড, ব্যবসায়ী বৈভব রেখকে (Vaibhav Rekhe) বিয়ে করছেন তিনি। তবে অনুষ্ঠানে হাজির রয়েছেন খুব কাছের বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যরা। গত বছর এই জুটির সম্পর্ক নিয়ে জল্পনা চলছিল। মুম্বইয়ের বান্দ্রায় বসেছে বিয়ের আসর। একে একে হাজির হয়েছেন দিয়ার চলচ্চিত্র জগতের বন্ধুরা।
দ্বিতীয়বার বিয়ে করছেন দিয়া মির্জা। অভিনেত্রী অদিতি রাও হায়দারি ( Aditi Rao Hydari) পৌঁছেছেন বিয়ের ভেন্যুতে। উজ্জ্বল গোলাপী শাড়িতে সেজেছেন অভিনেত্রী। এমনকি বরের 'জুতো চুরি' রীতিতেও অংশ নিয়েছেন। তিনি একটি ছবি শেয়ার করেছেন, যেটি নেটপাড়ায় ঘুরছে।

দিয়া এবং বৈভবের বিয়ে
দিয়া এবং বৈভবের বিয়ের থিম রং সাদা। তাঁদের অনুষ্ঠানের জায়গাটি একটি সাদা ফুলে সজ্জিত হয়েছে। সাজানোর একটি ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে এই মুহূর্তে।
ব্রাইডাল শাওয়ার ও মেহেন্দির অনুষ্ঠান
দিয়া তাঁর ব্রাইডাল শাওয়ারের ছবি শেয়ার করেছিলেন নিজেই। অভিনেত্রী একটি সাদা ড্রেস পরেছেন সেখানে। তার সঙ্গে রয়েছে 'ব্রাইড-টু-বি' স্যাশ। ছবিতে তাঁর হাতে এনগেজমেন্টের আংটিও জ্বলজ্বল করছে। অন্য একটি ছবিতে, দিয়া তাঁর ফ্যানেদের জন্যে মেহেন্দির ছবিও সামনে এনেছিলেন। ক্যাপশনে লিখেছিলেন 'প্যায়ার' অর্থাৎ ভালোবাসা।


এর আগে ২০১৯ সালের অগস্ট মাসে তাঁর পাঁচ বছরের বিবাহিত জীবনের বিচ্ছেদ হয়ে যায়। সামাজিক মাধ্যমে জানিয়েছিলেন যে তাঁদের বিচ্ছেদের কথা।
আরও পড়ুন: কালো মনোকিনিতে অঙ্কিতা লোখান্ডে! বয়ফ্রেন্ডের সঙ্গে অভিনেত্রীর সিমলা ট্রিপ, দেখুন PHOTOS
এই মুহূর্তে তেলেগু ছবি 'ওয়ার্ল্ড ডগ'-এর কাজ নিয়ে দিয়া মির্জা ব্যস্ত রয়েছেন। এর আগে অনুভব সিনহার 'থাপ্পর' ছবিতে তাঁকে শেষবার দেখা গিয়েছিল। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন তাপসী পান্নু। একজন পরিবেশ সচেতন কর্মী হিসেবে দেখা গিয়েছিল তাঁকে।