খাদ্য রসিক ছিলেন আশা ভোঁসলে, বিশ্বের বিভিন্ন জায়গায় তাঁর নামে রয়েছে ১০ রেস্তোরাঁ

দুবাইয়ে নিজের নামে একটি ভারতীয় রেস্তোরাঁ খুলেছিলেন আশা ভোঁসলে। সেখানে পাওয়া যেত ভারতীয় খাবার। একবার তিনি এক ইউটিউব চ্যানেলে জানিয়েছিলেন, সারা বিশ্বে তাঁর প্রায় ১০টি রেস্তোরাঁ রয়েছে।

Advertisement
খাদ্য রসিক ছিলেন আশা ভোঁসলে, বিশ্বের বিভিন্ন জায়গায় তাঁর নামে রয়েছে ১০ রেস্তোরাঁ  আশা ভোঁঁসলে
হাইলাইটস
  • দুবাইয়ে নিজের নামে একটি ভারতীয় রেস্তোরাঁ খুলেছিলেন আশা ভোঁসলে
  • সেখানে পাওয়া যেত ভারতীয় খাবার

আশা ভোঁসলে। হাজার হাজার গান করেছেন তিনি। ভারতে প্রচলিত এমন ভাষা খুব কমই আছে যেগুলোতে গলা দেননি তিনি। তিনি খেতেও খুবল ভালোবাসতেন। সেজন্য সারা বিশ্বে প্রায় ১০ জায়গায় রেস্তোঁরা খুলেছিলেন।   

দুবাইয়ে নিজের নামে একটি ভারতীয় রেস্তোরাঁ খুলেছিলেন আশা ভোঁসলে। সেখানে পাওয়া যেত ভারতীয় খাবার। একবার তিনি এক ইউটিউব চ্যানেলে জানিয়েছিলেন, সারা বিশ্বে তাঁর প্রায় ১০টি রেস্তোরাঁ রয়েছে। বলেছিলেন, 'দুবাই ছাড়াও লন্ডন ও ম্যানচেস্টারে একটি করে রেস্তোরাঁ আছে। বার্মিংহ্যামে দুটি রয়েছে। কুয়েতে আমাদের পাঁচটি রেস্তোরাঁ আছে। দোহা, কাতার, বাহরিন, আবু ধাবির মতো মধ্যপ্রাচ্যের দেশগুলিতেও রেস্তোরাঁ রয়েছে।'

তিনি নিজে রান্না করতেও খুব ভালোবাসতেন। এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি মনে করেন সেফ কোট পরে তাঁকে দেখতে খুব ভালো লাগে। কীভাবে রেস্তোরাঁ খোলার ভাবনা এল? বলেন, 'আমি প্রায় দুবাই যাই। আমার ছেলে আনন্দ ভোঁসলে সেখানে থাকে। রেস্তোরাঁ খোলার আইডিয়াটাও ওরই ছিল। যখন ও ছোট ছিল, আমি কাজ থেকে ফিরে এলে সে খাওয়ার জন্য জোর করত।'

তিনি আরও বলেন, 'আমি নিজের হাতে ওর জন্য রান্না করতাম। তখন বলত, মা আমি বড় হয়ে তোমার নামে রেস্তোরাঁ খুলব। সেখানে তোমার রান্নাই থাকবে।' গায়িকা জানিয়েছিলেন, তিনি অন্যদের কাছ থেকে রান্না শিখেছেন। কাজের মধ্যে থাকলেও তিনি ঠিক সময় বের করে রান্না করতেন। 

প্রসঙ্গত, আশার নামেই সর্বাধিক গান গাওয়ার রেকর্ড রয়েছে। প্রায় ৮০ বছরের সঙ্গীতজীবনে তিনি বহু সাফল্য অর্জন করেছেন। ১৯৪৩ সালে মাত্র ১০ বছর বয়সে গান গাওয়া শুরু করেছিলেন। ১৬ বছর বয়সে তিনি বিয়ের সিদ্ধান্ত নেন। যদিও কয়েক বছরের মধ্যেই সেই বিয়ে ভেঙে যায়। এরপর তিনি একাই নিজের সন্তানদের বড় করে তোলেন। বর্তমানে তাঁর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

POST A COMMENT
Advertisement