Jacqueline Fernandez: ইওহানির সঙ্গে Manike Mage Hithe-র তালে নাচলেন জ্যাকলিন, ভাইরাল ভিডিও

ইওহানির ভাইরাল গান মানিকে মাগে হিতে-র তালে কোমর দোলালেন দুজনে। এই ভিডিও জ্যাকলিন শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। যা এ মুহূর্তে ভাইরাল হচ্ছে। যে ভাবে ইয়োহানির গান ভারতবাসীর মন কেড়েছে, একই ভাবে এই ডুয়োও ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে এখন। ভিডিয়োটি ইতিমধ্যেই ছয় লক্ষেরও বেশি মানুষের ‘লাভ’ রিয়্যাক্ট পেয়ে গেছে।

Advertisement
ইওহানির সঙ্গে Manike Mage Hithe-র তালে নাচলেন জ্যাকলিনইওহানির সঙ্গে জ্যাকলিন

গত কয়েক মাসে এক বিদেশিনীর গানে গোটা দেশ নেচে উঠেছিল। ভাষা সেখানে অন্তরায় হয়নি। বিন্দুমাত্র না বুঝেও সেই গানে কোমর দুলিয়েছে আসমুদ্রহিমাচল। ঠিকই ধরেছেন, কথা হচ্ছে শ্রীলঙ্কার Rap Queen ইওহানি ডি সিলভা (Yohani De Silva) সম্পর্কে। আরও এক সিংহলি নায়িকা বেশ কয়েক বছর ধরে বলিউডে চুটিয়ে কাজ করছেন। তিনি জ্যাকলিন ফার্নান্দেজ (Jacqueline Fernandez)। এই দুই সিংহলি এক জায়গায় হলে কী হতে পারে তা দেখালেন এঁরা দুজনে।

ইওহানির ভাইরাল গান মানিকে মাগে হিতে-র তালে কোমর দোলালেন দুজনে। এই ভিডিও জ্যাকলিন শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। যা এ মুহূর্তে ভাইরাল হচ্ছে। যে ভাবে ইয়োহানির গান ভারতবাসীর মন কেড়েছে, একই ভাবে এই ডুয়োও ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে এখন। ভিডিয়োটি ইতিমধ্যেই ছয় লক্ষেরও বেশি মানুষের ‘লাভ’ রিয়্যাক্ট পেয়ে গেছে। ভিডিয়োতে জ্যাকলিনকে দেখা গেছে শ্রীলঙ্কার ঐতিহ্যবাহী পোশাক কান্দয়ান শাড়িতে।

 

শ্রীলঙ্কার সীমান্ত পার করে আসা একমাত্র বলিউড অভিনেত্রী জ্যাকলিন। অনেকদিন পর দেখলেন তাঁর দেশের এক শিল্পী ভারতীদের মন জয় করছেন প্রতিদিন। এবং রাতারাতি জনপ্রিয় হয়ে উঠছেন গোটা দেশে। তিনিই হলেন এই ‘মানিকে মাগে হিথে’ গানের ২৮ বছর বয়সি গায়িকা ইয়োহানি।

এই জনপ্রিয়তা থেকেই তিনি সালমান খানের বিগ বস ১৫-এ (Bigg Boss 15) বিশেষ অতিথি হিসেবে এসেছিলেন। শুধু তাই নয় এবার ‘মানিকে মাগে হিথে’ গানটি হিন্দি ভাষায় ইয়োহানি গাইবেন বলিউডে। ইন্দ্র কুমার পরিচালিত ‘থ্যাংক গড’ সিনেমার অংশ হতে চলেছে এই গানটি। এই সিনেমায় অভিনয় করছেন অজয় দেবগণ, সিদ্ধার্থ মালহোত্রা এবং রাকুল প্রীত সিং।

ছবিতে অভিনয়ের পাশাপাশি মিউজিক অ্যালবামেও কাজ করেন জ্যাকলিন। বাদশাহর সঙ্গে ফিচার্ড হয়েছেন ‘পানি পানি’ ও ‘গেন্দাফুল’ মিউজিক ভিডিয়োতে। দুটোই হিট। তবে ইনস্টা রিলের বাইরে গিয়ে ইয়োহানির সঙ্গেও তিনি কোনও মিউজিক অ্যালবামে থাকবেন কিনা তা কেবল সময়ই বলবে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement