Kartik Aryan Luxury Office Space Price: মুম্বইতে কোটি কোটি টাকার অফিস কিনেছেন কার্তিক! দাম শুনলে ভিরমি খাবেন

Kartik Aryan News: কার্তিক আরিয়ান বর্তমানে তাঁর নতুন ছবি 'তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি' নিয়ে আলোচনায় আছেন। কাজের জন্য মাঝে মধ্যেই শিরোনামে থাকেন পর্দার 'রুহ বাবা'। তবে এবার তিনি ব্যক্তিগত কারণে চর্চায়।

Advertisement
মুম্বইতে কোটি কোটি টাকার অফিস কিনেছেন কার্তিক! দাম শুনলে ভিরমি খাবেন  কার্তিক আরিয়ান

আলোচনায় কার্তিক আরিয়ান। কাজের জন্য মাঝে মধ্যেই শিরোনামে থাকেন পর্দার 'রুহ বাবা'। তবে এবার তিনি ব্যক্তিগত কারণে চর্চায়। সম্প্রতি মুম্বইতে নিজের অফিস কিনেছেন অভিনেতা। কার্তিকের বাবা-মা, মালা এবং মনীশও উপস্থিত ছিলেন সেখানে। জানা যাচ্ছে, অফিসের মূল্য কয়েক কোটি  টাকা।

অফিসটির দাম কত?

কার্তিক আরিয়ান বর্তমানে তাঁর নতুন ছবি 'তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি' নিয়ে আলোচনায় আছেন। এদিকে, তিনি মুম্বইয়ের পশ্চিম আন্ধেরি এলাকায় একটি বিলাসবহুল অফিস কিনেছেন, যার দাম অবাক করার মতো। স্কয়ার ইয়ার্ডসের একটি প্রতিবেদন অনুসারে, সম্পত্তি নিবন্ধনের নথি থেকে জানা যায় যে কার্তিকের অফিসের জন্য এই চুক্তিটি ২০২৫ সালের সেপ্টেম্বরে হয়েছিল। অফিসটির নাম 'সিগনেচার বাই লোটাস'। এটি প্রায় ১,৯০৫ বর্গফুট (কার্পেট এরিয়া) এবং ২,০৯৫ বর্গফুট (বিল্ড-আপ এরিয়া)। এতে তিনটি গাড়ির পার্কিং করার ব্যবস্থাও রয়েছে। মূল্য অনুমান করা হয়েছে প্রায় ১৩ কোটি টাকা। যার মধ্যে ৭৮ লক্ষ টাকা স্ট্যাম্প ডিউটি ​​এবং ৩০,০০০ টাকা রেজিস্ট্রেশন ফি। 

কার্তিকের কর্মজীবন 

কার্তিক আরিয়ান ইতিমধ্যেই বলিউড ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ২০১১ সালে 'পেয়ার কা পঞ্চনামা' দিয়ে বি-টাউনে অভিষেক হয় তাঁর। পরবর্তীকালে 'পেয়ার কা পঞ্চনামা ২', 'সোনু কে টিটু কি সুইটি', 'লুকা চুপি', 'পতি পতনি অউর ওহ,' 'ভুল ভুলাইয়া ২,' 'সত্যপ্রেম কি কথা', 'চান্দু চ্যাম্পিয়ন'-র মতো ছবিতে কাজ করেছেন। এর মধ্যে 'ভুল ভুলাইয়া ৩' তাঁর সবচেয়ে বড় হিটগুলির মধ্যে একটি। বক্স অফিসে বিপুল লাভ করেছে এই ছবি। 

পরবর্তী ছবি 

কার্তিক আরিয়ান এবং অনন্যা পান্ডে অভিনীত 'তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি"-র শ্যুটিং চলছে। করণ জোহরের ধর্মা প্রোডাকশন প্রযোজিত এই ছবিটি ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। তিনি অনুরাগ বসুর আরও একটি ছবিতেও কাজ করছেন। তবে সেই ছবিটির নাম এখনও প্রকাশ্যে আসেনি।

Advertisement

 

POST A COMMENT
Advertisement