Jayanta Mukherjee Death: প্রয়াত মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত, সিনেমা জগতে শোকের ছায়া

প্রয়াত অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী, চলচ্চিত্র প্রযোজক জয়ন্ত মুখোপাধ্যায়। বৃহস্পতিবার, ১২ নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণের খবরে শোকের ছায়া নেমেছে বলিউডে।

Advertisement
প্রয়াত মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত, সিনেমা জগতে শোকের ছায়া বৃহস্পতিবার, ১২ নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণের খবরে শোকের ছায়া নেমেছে বলিউডে।
হাইলাইটস
  • প্রয়াত অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী, চলচ্চিত্র প্রযোজক জয়ন্ত মুখোপাধ্যায়।
  • বৃহস্পতিবার, ১২ নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণের খবরে শোকের ছায়া নেমেছে বলিউডে।

Jayanta Mukherjee Death: প্রয়াত অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী, চলচ্চিত্র প্রযোজক জয়ন্ত মুখোপাধ্যায়। বৃহস্পতিবার, ১২ নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণের খবরে শোকের ছায়া নেমেছে বলিউডে। বার্ধক্যজনিত নানা সমস্যায় বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন জয়ন্ত। ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের সভাপতি বি এন তিওয়ারি তাঁর মৃত্যুর খবর জানিয়েছেন।

পরিবারের সদস্যদের উপস্থিতিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জয়ন্ত। যদিও মৃত্যুর সঠিক কারণ এখনও প্রকাশিত হয়নি। পরিবারের তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।  

শুধু মৌসুমীর স্বামী হিসেবেই নয়, চলচ্চিত্র জগতেও নিজস্ব পরিচিতি ছিল জয়ন্তের। ‘মজাক’, ‘দো লড়কে দোনো কড়কে’ এবং ‘বিবি অউর মকান’-এর মতো কালজয়ী ছবির প্রযোজক ছিলেন। ‘তলাশ’ নামে একটি টেলিভিশন ধারাবাহিকেরও প্রযোজনা করেছিলেন। সঙ্গীত জগতের সঙ্গেও ছিল তাঁর গভীর সম্পর্ক ছিল। কিংবদন্তি সঙ্গীত পরিচালক হেমন্ত মুখোপাধ্যায়ের ছেলে তিনি।

মৌসুমী ও জয়ন্তের প্রেম এবং বিয়ের গল্পও ছিল বেশ অন্যরকম। ১৯৭২ সালে তাঁদের বিয়ে হয়। তখন মৌসুমীর বয়স মাত্র ১৫ বছর। দশম শ্রেণিতে পড়তেন। পরিবারের এক আত্মীয়ের শেষ ইচ্ছা পূরণ করতেই এত অল্প বয়সে বিয়েতে রাজি হয়েছিলেন বলে জানা যায়। বিয়ের পরেও অভিনয় ছাড়েননি মৌসুমী। তাঁর কেরিয়ারে সবসময় পাশে থেকেছিলেন জয়ন্ত। সত্তর ও আশির দশকে বলিউডের পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি।

তাঁদের দুই মেয়ে। পায়েল ও মেঘা। ২০১৯ সালে বড় মেয়ে পায়েলকে হারান। দীর্ঘ দিন কোমায় থাকার পর ৪৫ বছর বয়সে মৃত্যু হয় তাঁর। মেয়েকে হারানোর সেই গভীর ক্ষত বুকে নিয়েই দিন কাটাচ্ছিলেন মৌসুমী ও জয়ন্ত। এবার জীবনসঙ্গীকে হারালেন অভিনেত্রী।   

POST A COMMENT
Advertisement