বেবি বাম্প নয়! মিউজিক অ্যালবামের ছবি পোস্ট করে নতুন চমক নেহার

ফের আরও একবার চমকে দিলেন নেহা কক্কর। মিউজিক অ্যালবামের ছবি পোস্ট করে নতুন খবর শেয়ার করলেন গায়িকা।

Advertisement
বেবি বাম্প নয়! মিউজিক অ্যালবামের ছবি পোস্ট করে নতুন চমক নেহারবিয়ের দিনে নেহা-রোহনপ্রীত (ছবি-ইনস্টাগ্রাম)
হাইলাইটস
  • বেবি বাম্প নয়! সত্যিটা সামনে আনলেন নেহা কক্কর।
  • নতুন মিউজিক অ্যালবামের ছবি শেয়ার করলেন নেহা।
  • ২২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে নেহার এই নতুন অ্যালবাম।

ফের আরও একবার চমকে দিলেন নেহা কক্কর। মিউজিক অ্যালবামের ছবি পোস্ট করে নতুন খবর শেয়ার করলেন গায়িকা। 

এবার সত্যিটা প্রকাশ্যে আনলেন গায়িকা নেহা কক্কর। শনিবার সকালে সবাইকে চমকে দিয়ে একটি নতুন ছবি পোস্ট করলেন নেহা। যা দেখে সব জল্পনার অবসান হল। আসন্ন মিউজিক অ্যালবাম এর জন্য প্রোমোশন করতে, গতকাল ইনস্টাগ্রামে ছবি পোস্ট করছিলেন নেহা-রোহনপ্রীত। বিয়ের দু'মাসের মধ্যেই বেবি বাম্প দেখে হৈ চৈ পড়ে যায় নেটমহলে। অক্টোবর মাসেই পঞ্জাবি গায়ক রোহনপ্রীত সিংয়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন। তার ঠিক দুমাসের মধ্যেই বেবি বাম্প সামনে আসতেই ট্রোলিংয়ের শিকার হতে হয় দু'জনকে। 

এই নতুন ছবি পোস্ট করে অনুরাগীদের ফের একবার চমকে দেন নেহা। এদিনের ছবির ক্যাপশনে নেহা হ্যাশট্যাগ দিয়ে লেখেন- 'খ্যায়াল রাখ্যা কর'। যা তাঁর আসন্ন মিউজিক অ্যালবামের নাম। আগামী ২২ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে এই নতুন মিউজিক অ্যালবাম। অ্যালবামের গীতিকার নেহা কক্কর, বিশেষ ভূমিকায় দেখা যাবে রোহনপ্রীত সিং-কে।

 

প্রসঙ্গত, অগাস্টে 'নেহু দা বিহা' গানের শুটিং সেটেই প্রথম আলাপ হয় নেহা-রোহনপ্রীতের। এরপর সম্পর্ক এগোয়। গত ২৩ অক্টোবর দিল্লির এক গুরদ্বারে শিখ রীতি মেনে সাত পাকে বাঁধা পড়েন এই জুটি। সেদিন রাতে হিন্দু রীতি মেনেও বসে বিয়ের আসর। এরপর চণ্ডীগড় ও মুম্বইতে একাধিক রিসেপশন পার্টির আয়োজন করেছিলেন নেহা-রোহন। বিয়ের পর দুবাইতে হানিমুনও কাটিয়ে এসেছেন তাঁরা।

POST A COMMENT
Advertisement