Ramayana movie: রামায়ণ-র এক ঘণ্টায় বিক্রি ১.১১ লক্ষ টিকিট, 'ধুরন্ধর ২', 'পুষ্পা ২'-কে পিছনে ফেলে রেকর্ড, আয় কত?

স্যাকনিল্কের (Sacnilk) রিপোর্ট অনুযায়ী, BookMyShow-এর লেটেস্ট পরিসংখ্যানে দেখা যাচ্ছে, সোমবার, ৯ নভেম্বর এক ঘণ্টার মধ্যে ১.১০ লক্ষের বেশি টিকিট বিক্রি করা প্রথম ছবি হয়েছে 'রামায়ণ'। সেখানে 'ধুরন্ধর ২'-এর টিকিট বিক্রির সংখ্যা ছিল ১,০৯,১৭০ এবং 'পুষ্পা ২'-এর ক্ষেত্রে সেই সংখ্যা ১,০৭,৬৫০।

Advertisement
রামায়ণ-র এক ঘণ্টায় বিক্রি ১.১১ লক্ষ টিকিট, 'ধুরন্ধর ২', 'পুষ্পা ২'-কে পিছনে ফেলে রেকর্ড, আয় কত?রামায়ণ ছবির ইনকাম কত?
হাইলাইটস
  • সোমবার, ৯ নভেম্বর এক ঘণ্টার মধ্যে ১.১০ লক্ষের বেশি টিকিট বিক্রি করা প্রথম ছবি হয়েছে 'রামায়ণ'
  • সেখানে 'ধুরন্ধর ২'-এর টিকিট বিক্রির সংখ্যা ছিল ১,০৯,১৭০ এবং 'পুষ্পা ২'-এর ক্ষেত্রে সেই সংখ্যা ১,০৭,৬৫০
  • ২০২৬ সালের মার্চে মুক্তির সময় প্রথম দিনের টিকিট বুকিংয়ের নিরিখে 'পুষ্পা ২'-কে পিছনে ফেলেছিল 'ধুরন্ধর ২'

BookMyShow-তে নতুন রেকর্ড 'রামায়ণ: রাইজ অফ আ লেজেন্ড' ফিল্মের। মুক্তির পঞ্চম দিনে মাত্র এক ঘণ্টায় বিক্রি হল ১ লক্ষ ১১ হাজার ৮৩০টি টিকিট। আর এটাই রেকার্ড। দীপাবলির বাড়তি ছুটির জন্য ঘণ্টাপ্রতি টিকিট বিক্রির নিরিখে রণবীর সিংয়ের 'ধুরন্ধর ২' এবং আল্লু অর্জুনের 'পুষ্পা ২'-এর রেকর্ডও ভেঙে দিল এই ছবি। উল্লেখযোগ্য বিষয় হল, প্রথম দিনের অ্যাডভান্স টিকিট বুকিংয়ের নিরিখে এই দুই ব্লকবাস্টারের তুলনায় অনেকটাই পিছিয়ে ছিল 'রামায়ণ'।

প্রসঙ্গত, রবিবার ছিল দীপাবলি। সেই দিন বক্স অফিসে দুরন্ত ব্যবসা করেছিল ছবিটি। ওই দিন ভারতে ৫৬.১৫ কোটি টাকা নেট আয় করে দীপাবলির বক্স অফিস রেকর্ড ভেঙে দেয় 'রামায়ণ'। মুক্তির প্রথম চার দিনে ভারতে ছবিটির মোট নেট আয় দাঁড়ায় ২৩৮.৮৫ কোটি টাকা। অন্যদিকে, বিশ্বজুড়ে ছবির মোট গ্রস কালেকশন পৌঁছে যায় ৪৯৯.২০ কোটি টাকায়। অর্থাৎ চার দিনেই ৫০০ কোটি টাকার মাইলস্টোন ছোঁয়ার খুব কাছাকাছি পৌঁছে যায় ছবিটি।

বাণিজ্যিক সিনেমার হিসেব রাখা ওয়েবসাইট স্যাকনিল্কের (Sacnilk) রিপোর্ট অনুযায়ী, BookMyShow-এর লেটেস্ট পরিসংখ্যানে দেখা যাচ্ছে, সোমবার, ৯ নভেম্বর এক ঘণ্টার মধ্যে ১.১০ লক্ষের বেশি টিকিট বিক্রি করা প্রথম ছবি হয়েছে 'রামায়ণ'। সেখানে 'ধুরন্ধর ২'-এর টিকিট বিক্রির সংখ্যা ছিল ১,০৯,১৭০ এবং 'পুষ্পা ২'-এর ক্ষেত্রে সেই সংখ্যা ১,০৭,৬৫০।

উল্লেখ্য, ২০২৬ সালের মার্চে মুক্তির সময় প্রথম দিনের টিকিট বুকিংয়ের নিরিখে 'পুষ্পা ২'-কে পিছনে ফেলেছিল 'ধুরন্ধর ২'। তবে তার অর্থ এই নয় যে, সামগ্রিক BookMyShow বুকিংয়ের নিরিখেও 'রামায়ণ' 'ধুরন্ধর ২'-কে টপকে গিয়েছে। কারণ, মোট টিকিট বুকিংয়ের হিসেবে এখনও অনেকটাই এগিয়ে রয়েছে 'ধুরন্ধর ২'। যদিও এক ঘণ্টায় সর্বোচ্চ টিকিট বিক্রির হঠাৎ চাহিদার নিরিখে দুই ছবিকেই পিছনে ফেলেছে 'রামায়ণ'।

তিনটি ছবির জনপ্রিয়তার কারণও আলাদা। 'পুষ্পা ২' এবং 'ধুরন্ধর ২' মূলত পরিচিত ফ্র্যাঞ্চাইজি ও অ্যাকশনধর্মী উপস্থাপনার কারণে দর্শকদের আকর্ষণ করেছে। অন্যদিকে, 'রামায়ণ'-এর গল্প ভারতীয় পরিবারের কাছে প্রজন্মের পর প্রজন্ম ধরে পরিচিত।

Advertisement

শুধু তাই নয়, মুক্তির প্রথম চার দিনই BookMyShow-তে প্রতিদিন ১০ লক্ষের বেশি টিকিট বিক্রির নজির বজায় রেখেছে 'রামায়ণ'। এমন কৃতিত্ব অর্জন করা ভারতীয় ছবির তালিকায় এটি ষষ্ঠ।

সোমবার সকাল থেকেই টিকিট বিক্রির গতি বাড়তে শুরু করে। সকাল ৯টা থেকে ১০টার মধ্যে ছবিটির প্রায় ৯১,৫০০টি টিকিট বিক্রি হয়। আগের দিন অর্থাৎ রবিবার একই সময়ে বিক্রি হয়েছিল ৫৪,৭৬০টি টিকিট। অর্থাৎ একদিনের ব্যবধানে ওই এক ঘণ্টায় টিকিট বিক্রি বেড়েছে প্রায় ৬৭ শতাংশ। বর্ধিত দীপাবলি ছুটির কারণে দর্শকদের চাহিদা আরও বেড়েছে বলে মনে করা হচ্ছে।

এই সময় প্রথমে শাহরুখ খানের 'জওয়ান'-এর এক ঘণ্টায় ৮৬ হাজার টিকিট বিক্রির পুরনো রেকর্ড ভাঙে 'রামায়ণ'। এরপর পিছনে ফেলে দেয় 'পুষ্পা ২' এবং 'ধুরন্ধর ২'-কেও।

কত টাকা আয় করেছে ছবিটি?
স্যাকনিল্কের রিপোর্ট বলছে, রবিবার ভারতে ৫৬.১৫ কোটি টাকা নেট আয় করেছে 'রামায়ণ'। এর ফলে চার দিনে ছবিটির ভারতে মোট নেট আয় দাঁড়িয়েছে ২৩৮.৮৫ কোটি টাকা। একই সময়ে প্রভাস অভিনীত 'আদিপুরুষ'-এর আয় ছিল ২৩৭ কোটি টাকা। অর্থাৎ চার দিনের আয়ের নিরিখে 'আদিপুরুষ'-কেও পিছনে ফেলে দিয়েছে 'রামায়ণ'।

প্রথম চার দিনে ছবিটির ভারতে গ্রস কালেকশন হয়েছে ২৮৫.২০ কোটি টাকা। বিদেশের বাজার থেকে এসেছে আরও ২১৪ কোটি টাকা। সব মিলিয়ে বিশ্বব্যাপী ছবিটির মোট গ্রস কালেকশন দাঁড়িয়েছে ৪৯৯.২০ কোটি টাকা।

রবিবার রাত ৯টার মধ্যেই দীপাবলির দিনে বলিউডের আগের বক্স অফিস রেকর্ড ভেঙে দেয় ছবিটি। এতদিন এই রেকর্ড ছিল সলমন খানের 'টাইগার ৩'-এর দখলে। ২০২৩ সালে দীপাবলির দিন ছবিটি ৪৪.৫০ কোটি টাকা নেট আয় করেছিল। ২০২৪ সালে রোহিত শেট্টির 'সিংঘম এগেন' দীপাবলিতে আয় করেছিল ৪৩.৫০ কোটি টাকা। অন্যদিকে, গত বছর আয়ুষ্মান খুরানার 'থাম্মা' উৎসবের দিন ২৪ কোটি টাকা ব্যবসা করেছিল।

রবিবার গোটা দেশে ২১,৭৭০টি শো থেকে ৫৬.১৫ কোটি টাকা নেট আয় করেছে 'রামায়ণ'। ওই দিন ছবিটির টিকিট বিক্রির আনুমানিক সংখ্যা ছিল ২৩.৫৩ লক্ষ। এর মধ্যে হিন্দি ভাষার ছবি থেকেই এসেছে ৩৬.৭৫ কোটি টাকা। হিন্দি ছবির শোয়ের সংখ্যা ছিল ১৭,৭৫৫।

কন্নড় সংস্করণ থেকে এসেছে ৭.২৫ কোটি টাকা। তেলুগু সংস্করণের আয় ৬.২৫ কোটি টাকা। অন্যদিকে, তামিল ও মালয়ালম ভাশা থেকে যথাক্রমে ৩.১৫ কোটি এবং ২.৭৫ কোটি টাকা আয় হয়েছে।

রাবণের চরিত্রে যশ অভিনয় করলেও কন্নড় ভার্সনটি প্রত্যাশা অনুযায়ী গতি পায়নি। প্রথম দিন এই ভার্সনের আয় ছিল ৭.৫০ কোটি টাকা। তুলনায় তেলুগু ভার্সন ভাল ব্যবসা করেছে। যদিও তামিল ও মালয়ালম ভাষায় ব্যবসা এখনও তুলনামূলকভাবে অনেকটাই কম রয়েছে। 

POST A COMMENT
Advertisement