Sunny Leone-এর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ, কেরালায় জিজ্ঞাসাবাদ পুলিশের

বিপাকে পড়েছেন অভিনেত্রী সানি লিওন (Sunny Leone)। এই মুহূর্তে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে কেরালায় রয়েছেন অভিনেত্রী। তাঁর বিরুদ্ধে ২৯ লক্ষ টাকার জালিয়াতির অভিযোগ উঠেছে। কেরালার অপরাধ দমন শাখা ইতিমধ্যে অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করেছে। শোনা যাচ্ছে সানি জানিয়েছেন যে তিনি নির্দোষ।

Advertisement
Sunny Leone-এর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ, কেরালায় জিজ্ঞাসাবাদ পুলিশেরসানি লিওন (ছবি সৌজন্য: ফেসবুক)
হাইলাইটস
  • বিপাকে পড়েছেন অভিনেত্রী সানি লিওন।
  • তাঁর বিরুদ্ধে ২৯ লক্ষ টাকার জালিয়াতির অভিযোগ উঠেছে।
  • কেরালায় অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ পুলিশের।

বিপাকে পড়েছেন অভিনেত্রী সানি লিওন (Sunny Leone)। এই মুহূর্তে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে কেরালায় রয়েছেন অভিনেত্রী। তাঁর বিরুদ্ধে ২৯ লক্ষ টাকার জালিয়াতির অভিযোগ উঠেছে। কেরালার অপরাধ দমন শাখা ইতিমধ্যে অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করেছে। শোনা যাচ্ছে সানি জানিয়েছেন যে তিনি নির্দোষ।

পেরুম্বাভুর আর শিয়াল সানি লিওনের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে ২০১৬ সালে অভিনেত্রী ১২টি অনুষ্ঠানের জন্যে ২৯ লক্ষ টাকা নিয়েছিলেন। কিন্তু তিনি সেই অনুষ্ঠানগুলিতে যাননি।এই অভিযোগের ভিত্তিতে তদন্তকারী সংস্থার কাছে অভিযোগকারী সমস্ত রকমের নথি জমা দিয়েছেন। এমনকি টাকা আদান প্রদানের সমস্ত রকম প্রমাণও তিনি হাজির করেছেন সেখানে। 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sunny Leone (@sunnyleone)

এই অভিযোগের ভিত্তিতে কেরালার অপরাধ দমন শাখা যখন সানি লিওনকে জিজ্ঞাসাবাদ করে, তখন অন্য একটি দিক বেরিয়ে আসে সম্পূর্ণ ঘটনার। সানি জানিয়েছেন, এই সবকটি অনুষ্ঠানে যোগদান করতে না পারায় তাঁর কোনও দোষ নেই। কারণ ইভেন্টের কর্মকর্তারাই বারবার তারিখ পরিবর্তন করেছিলেন।অভিনেত্রী আরও জানান, তিনি এখনও অনুষ্ঠানে অংশগ্রহণ করতে রাজি আছেন। যদি তাঁকে অগ্রিম সেই তারিখ জানানো হয়।আশা করা হচ্ছে সম্পূর্ণ সত্যি ঘটনাটি খুব শীঘ্রই সকলের সামনে আসবে। 

আরও পড়ুন: বাংলাদেশের সানি লিওনে কে চেনেন? চোখ ধাঁধিয়ে যাবে

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sunny Leone (@sunnyleone)

এই মুহূর্তে নিজের পরিবারের সঙ্গে কেরালায় ছুটি কাটাতে গিয়েছেন সানি লিওনে। একটি বেসরকারী চ্যানেলের শ্যুটও তিনি সেরে ফেলেছেন সেখানে গিয়ে। সেই জন্যেই পুভর দ্বীপের একটি রিসোর্টে থাকছেন অভিনেত্রী। সানির সঙ্গে তাঁর স্বামী ড্যানিয়েল এবং তাঁর ছেলে- মেয়ে নিশা, আসের ও নোয়া রয়েছেন। এক মাস তাঁরা কেরালায় থাকবেন।

Advertisement

POST A COMMENT
Advertisement