কেন হঠাত্‍ 'প্লেব্যাক' অবসর অরিজিতের? কারণে হিসেবে যা জানালেন শিল্পী...

মঙ্গলবার আচমকা বড় ঘোষণা করেছেন ভারতীয় সুর জগতের অন্যতম স্টার অরিজিৎ সিং। গতকাল রাতে হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি জানান প্লে ব্যাক সিঙ্গার হিসেবে আর কাজ করবেন না।

Advertisement
কেন হঠাত্‍ 'প্লেব্যাক' অবসর অরিজিতের? কারণে হিসেবে যা জানালেন শিল্পী...কেন হঠাত্‍ 'প্লেব্যাক' অবসর অরিজিতের?
হাইলাইটস
  • আচমকা বড় ঘোষণা করেছেন ভারতীয় সুর জগতের অন্যতম স্টার অরিজিৎ সিং।
  • প্লেব্যাক সিঙ্গার হিসেবে আর কাজ করবেন না তিনি।
  • কেন অরিজিৎ প্লেব্যাক সিঙ্গার হিসেবে সরে দাঁড়াচ্ছেন?

মঙ্গলবার আচমকা বড় ঘোষণা করেছেন ভারতীয় সুর জগতের অন্যতম স্টার অরিজিৎ সিং। গতকাল রাতে হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি জানান প্লেব্যাক সিঙ্গার হিসেবে আর কাজ করবেন না। ফলে রীতিমতে শোরগোল পড়ে যায় গোটা দেশে। কারণ অরিজিতের শ্রোতা শুধু বাংলায় নয়, ছড়িয়ে রয়েছে বিশ্বজুড়ে। খ্যাতির শীর্ষে থাকা এমন এক সময়ে অরিজিতের এই সিদ্ধান্তে রীতিমতো হতচকিত হয়ে পড়েছেন তাঁর ফ্যানেরাও। কিন্তু সকলের মনেই একটা প্রশ্ন। কেন অরিজিৎ প্লেব্যাক সিঙ্গার হিসেবে সরে দাঁড়াচ্ছেন?

এই বছর অরিজিৎ সিং-এর বেশ কয়েকটি প্রজেক্টের প্ল্যান ছিল । তবে, তিনি কোনও নতুন প্রজেক্টে আর সই করছেন না। কেন এমন সিদ্ধান্ত তাও নিজের সোশ্যাল মিডিয়ার পোস্টে জানিয়েছেন অরিজিৎ।

নিজের ব্যক্তিগত এক্স অ্যাকাউন্টে গায়কটে লিখেছেন, "কেবল একটা কারণ না, অনেক কারণ আছে। আমি অনেক দিন ধরেই এটা করার চেষ্টা করছি। অবশেষে আমি সাহস সঞ্চয় করেছি। একটা কারণ খুবই সহজ, আর সেটা হল, আমি সহজেই বিরক্ত হয়ে যাই। সেই কারণেই আমি একই গান বিভিন্ন মঞ্চে আলাদা আলাদা ভাবে পরিবেশন করি। তাই বলা যায় আমি বিরক্ত হয়ে পড়েছিলাম। বেঁচে থাকার জন্য আমাকে অন্য ধরনের গান করতে হবে। আরেকটি কারণ হল আমি নতুন গায়কদের উঠে আসতে দেখে প্রকৃত প্রেরণা খুঁজে পেতে চাই।"

প্লে ব্যাক সিঙ্গার হিসেবে অবসর পোস্টে কী লিখেছেন অরিজিৎ?

তিনি পোস্টে লিখেছেন, 'নমস্কার, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। শ্রোতা হিসেবে এত বছর আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাতে চাই। আনন্দের সঙ্গে ঘোষণা করছি, এখন থেকে আমি প্লে ব্যাক সিঙ্গার হিসেবে কোনও নতুন দায়িত্ব নেব না। প্লেব্যাক সিঙ্গারের কাজ করব না। এই সফর অসাধারণ ছিল। ঈশ্বর আমার প্রতি সত্যিই সদয়। আমি সঙ্গীতের একজন ভক্ত। ভবিষ্যতে আরও শিখব এবং একজন ছোট শিল্পী হিসেবে নিজে আরও কাজ করব। আপনাদের সকলের সমর্থনের জন্য আবারও ধন্যবাদ। কিছু প্রতিশ্রুতি দেওয়া আছে সেগুলো শেষ করতে হবে। সেগুলি শেষ করব। স্পষ্ট করে বলতে চাই, যে আমি সঙ্গীত তৈরি করা বন্ধ করব না।'

Advertisement

প্রসঙ্গত, 'আশিকি ২' ছবির 'তুম হি হো' গানটি অরিজিৎ সিংয়ের জীবনের মোড় বদলে দিয়েছিল। তারপর থেকে গায়ককে আর পিছন ফিরে তাকাতে হয়নি। হিন্দি, বাংলা, তামিল, তেলেগু, মারাঠি এবং কন্নড় ভাষায় গান গেয়েছেন। ৩০০ টিরও বেশি ছবিতে কণ্ঠ দিয়েছেন। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ফিল্মফেয়ার সহ অসংখ্য সম্মান। স্পটিফাই, ইউটিউব এবং অন্যান্য সঙ্গীত প্ল্যাটফর্মে বিশ্বব্যাপী সর্বাধিক শ্রোতা ভারতীয় শিল্পীদের মধ্যে একজন তিনি। 

 

POST A COMMENT
Advertisement