সম্প্রতি টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চলেছে। টার্গেটে আমির খান, ইমরান হাসমি, সলমন খানের মতো তারকারাও আছেন বলে জানা যাচ্ছে। এ হেন পরিস্থিতিতে বলিউডের মেগাস্টার তথা ভারতীয় সিনেমার মুখ অমিতাভ বচ্চনের নিরাপত্তায় বিরাট বদল দেখা গেল। কয়েকদিন আগে অমিতাভের বাড়ি জলসা বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি মেল এসেছিল। প্রতি রবিবারই অমিতাভ বচ্চন তাঁর ভক্তদের দেখা দেন। মুম্বইয়ে অমিতাভের বাড়ির নাম জলসা। সেই ১৯৮২ সাল থেকে নিয়ম করে জলসা-র গেটের বাইরে অমিতাভের ভক্তদের ভিড় থাকে ভোর থেকে। অমিতাভ স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বেরিয়ে ভক্তদের নমস্কার করেন, হাত নাড়েন। কিন্তু গত ২৫ অক্টোবর অন্যরকম একটি দৃশ্য দেখা গেল। যা অতীতে কখনও দেখা যায়নি। অমিতাভ বচ্চনকে দেখা গেল বুলেটপ্রুফ কাচের ঘেরাটোপে। ঠিক যেমন ডোনাল্ড ট্রাম্প কিংবা নরেন্দ্র মোদী যখন ভাষণ দেন, চারদিক বুলেটপ্রুফ কাচে ঘেরা থাকে।
Amitabh Bachchan Greets Fans From Behind Bulletproof Glass During Sunday Fan Meet At Jalsa