মুসাফির ক্যাফেতে সুধার চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছেন বেদিকা। এই সাফল্যের পর তাঁর জীবন কতটা বদলেছে, তা জানতে চাওয়া হলে অভিনেত্রী বলেন,'আগে বসে থাকার সময় পেতাম। এখন আর পাই না। জীবনটাই বদলে গিয়েছে। প্রচুর কাজের সুযোগ পাচ্ছি। দর্শকদের ভালবাসাও পাচ্ছি'। আলিয়া ভট্টের সঙ্গে তুলনা প্রসঙ্গে বেদিকার বক্তব্য,'পর্দায় আলিয়াকে দেখতে দেখতে মনে হত, আমাকেও এমন ধরনের কাজ করতে হবে। মানুষ যখন আমার সঙ্গে আলিয়ার তুলনা করেন, তখন ভাল লাগে। তবে আমি কারও মতো হতে চাই না'।
Actress Vedika Pinto At Sahitya Aaj Tak 2026